somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমতা গেলে আ’লীগ নেতারা রাস্তায় হাঁটতে পারবেন না; বোরকা পড়ে চলতে হবে : বঙ্গবীর কাদের সিদ্দিকী

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ক্ষমতা গেলে আওয়ামী লীগের নেতারা রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না, হাঁটলেও তাদের বোরকা পড়ে চলতে হবে।
আজ সোমবার ময়মনসিংহের ফুলপুর ডাকবাংলো প্রাঙ্গণে শান্তির দাবীতে আয়োজিত এক মতবিনিময় সভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী একথা বলেন।
কাদের সিদ্দিকী আরো বলেন, ৫ জানুয়ারির ভোট চুরির নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গণতন্ত্রকে হত্যা করেছে, রাজনীতিকে মানুষের কাছে নিন্দনীয় করেছে। আইয়ুব খানের শাসনামলেও কিছু মানুষ ভোট দিতে পেরেছে, কিন্তু শেখ হাসিনা সে অধিকারও কেড়ে নিয়েছে।
সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে কোনো আগ্রহ নেই উল্লেখ করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, এ দেশের মানুষ সিটি নির্বাচন নয়, জাতীয় নির্বাচন চায়। তারপরও ভোটাররা যদি সিটি নির্বাচনে ভোট দিতে পারে, তাহলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ১০ ভাগ ভোটও পাবে না।
বঙ্গবীর বলেন, সরকার এমন জালেম ও জাহেল হয়েছেন যে তিনি অন্তর থেকে কাঁদতেও পারেন না, তাকে গ্লিসারিন দিয়ে কাঁদতে হয়।
কৃষক শ্রমিক জনতা লীগ ফুলপুর উপজেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহবায়ক রিফাতুল ইসলাম দীপ, কাশেম মেম্বার, শাহীনুর আলম প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে আলোচনায় বসতে এবং খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহার করার আহ্বান জানিয়ে গত ২৮ জানুয়ারি থেকে টানা ৬৪ দিন মতিঝিলের ফুটপাতে অবস্থান শেষে ২ এপ্রিল থেকে সারা দেশে অবস্থান কর্মসূরি পালন শুরু করেন কাদের সিদ্দিকী। এই কর্মসূচির ৯১তম দিনে তিনি আজ সোমবার ময়মনসিংহের ফুলপুরে অবস্থান করছেন।
আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় অবস্থান করবেন বঙ্গবীর। এদিন বিকেলে সেখানকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে তিনি মতবিনিময় করবেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×