somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পটুয়াখালীর হাকিম হাওলাদারঃ এক অদম্য শেরপা

০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হিমালয়ের উচ্চ শৃঙ্গ গুলো যদি কেউ জয় করতে যায়, তাহলে তাকে পাহাড়ের নিচ থেকে শেরপাদের সাহায্য নিতে হয়। ঐ উচ্য পাহাড়ের খাদ বা শীতল আবহাওয়ায় কি করে বাঁচতে হবে- তা শেরপারা ছাড়া কেউ জানেনা। তারপর আপনি যখন কোন পাহাড়ের চুড়ায় উঠে যাবেন, আপনার নাম হয়তো ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে। কিন্তু, নিছক ভাগ্যকে বরণ করে নিতে হয় শেরপাদের। তাদের নাম আর কেউ মনে রাখেনা।
চলে গেলেন এরকম এক অদম্য শেরপা, আবদুল হাকিম হাওলাদার। পটুয়াখালীর বদরপুরের হাকিম হাওলাদার চাচা, বিএনপির এক অদম্য শেরপা। গতকাল রাতে আলভীর পোস্টে যখন দেখলাম হাকিম হাওলাদার আর নেই, সেই বিষণ্ণ চোখের চাহনির ছবি আমাকে প্রস্নবিদ্ধ করে দিয়েছিল।
৮০ দশকের কথা, হালকা ঘিয়ে রঙের টেট্রনের পাঞ্জাবী, শাদা পাজামা, গলায় সাদা রঙের মধ্যে চৌকা নকশা দেয়া মাফলার, হাতে একটা ব্যাগ, আর ছাতা হাতে কে যেন আমায় ডাকছে " স্যারে বাসায় আছে, কও আমি হাকিম হাওলাদার" ... বিএনপি'র বয়স কত হল, সেই ৩৫-৩৬ বছর আগের হাকিম হাওলাদার প্রতিদিন নিয়ম করে যেন ৫-৬ মাইল হেটে দলের নেতার কাছে আসতেন, দুপুরে কোর্টে গিয়ে গ্রামের মানুষের সাথে কাটাতেন, কোন দিন আসতেন জেলা সভাপতির সাথে একতে দুপুরে বাসায় ভাত খেতে, রাতে আবার সেই ৩ ব্যাটারির টর্চ জেলে হেটে ফিরে যেতেন পটুয়াখালী শহরের উপকণ্ঠে বদরপুর গ্রামে। একটি আওয়ামী লীগ অধ্যুষিত গ্রামে থেকে বিএনপি সমর্থন করার জন্য জীবনে কত মামলা খেয়েছেন বা জেল খানার কয় গামলা লাবড়া তিনি খেয়েছিলেন, তার হিসাব বোধকরি কেউ জানবে না কোনদিন। গতকাল সন্ধ্যায় তিনি চলে গেছেন চির না ফেরার দেশে। মৃত্যুকালে, শুধু একটি পদবি দলীয় ভাবে তিনি পেয়েছিলেন, সদর উপজেলা বিএনপি সভাপতি- ৩৬ বছরের বেশী একটি দলকে ভালবাসার জন্য।
আমার চোখে সতত সেই স্মৃতি এখনো ভাসে, পটুয়াখালীর মত মফঃস্বল একটি শহরে হাকিম হাওলাদারের মত বৃদ্ধ যুবক এরশাদের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে " এক দফা এক দাবী- এরশাদ তুই কবে যাবি " অথবা ধানের শীষের নির্বাচনী মিছিলে বদরপুরের হাজারো মানুষকে নিয়ে তিনি মিছিলের সামনে " ধানের শীষ... ধানের শীষ"।
হাকিম হাওলাদারের জন্য কাঁদতে নেই, হাকিম হাওলাদাররা কোনদিন মরেনা। আমি দেখতে পাচ্ছি, ৯ম শ্রেণীতে পড়ুয়া একটি কিশোর তার বাবার লাশের সামনে দাড়িয়ে অবাক ভাবে দেখছে , হাকিম হাওলাদার তার স্যার এর জন্য বিলাপ করতে করতে মূর্ছা যাচ্ছেন, " স্যার কই ফালাইয়া থুইয়া গেলেন... স্যার আপনে চইলা গেলে কার লগে রাজনীতি করমু"
দুঃখ লাগে এই দলটির জন্য, এমন একটি দলের জন্য আমি বা হাকিম হাওলাদার বা আমার মত অনেক বুভুক্ষের জন্য দলের একটু ফুরসত হবেনা, মরহুম আবদুল হাকিম হাওলাদারের জন্য একটি সামান্য শোকবার্তা দলের চেয়ারপার্সন এর পক্ষ থেকে।
হাকিম হাওলাদার চাচা, আপনি ভালো থাকুন। কেউ না জানুক, আমি ও আমরা জানি আপনি প্রেসিডেন্ট জিয়া, বেগম জিয়া বা বিএনপিকে কতোটা ভালবাসতেন...
মহান আল্লাহ্‌, আপনার আত্মাকে বেহেস্তের সম্মানিত স্থানে সম্মানিত করুক।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১২:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×