somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিকিট কিনে বসে আছেন যাত্রীরা, বাস নিয়ে গেছে ছাত্রলীগ

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

I Love Chatro league, the son of bitch oh sorry the son of tiger

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলন উপলক্ষে বরগুনা জেলা ছাত্রলীগের নেতারা গতকাল শুক্রবার বিকেলে আকস্মিক বরগুনা-ঢাকা পথে চলাচলকারী পাঁচটি বাস নিয়ে যাওয়ায় কর্মস্থলমুখী কয়েক শ যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। যাত্রীদের অধিকাংশই এই পাঁচটি বাসে এক সপ্তাহ আগে টিকিট কিনে নিয়েছিলেন। গতকাল শুক্রবার রাতে যাত্রীদের নিয়ে বরগুনা থেকে এসব বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
গতকাল বিকেলে বরগুনা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, কয়েক শ যাত্রী বাসের টিকিট হাতে অপেক্ষা করছেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা বাস নিয়ে যাওয়ার খবরে তাঁরা হতভম্ব হয়ে পড়েন। আবদুল আলীম নামে ঢাকার একটি বেসরকারি সংস্থার কর্মী বলেন, ‘ঈদের ছুটি শেষে শনিবার সকালে অফিসে যোগদান করার কথা। কিন্তু বাসস্ট্যান্ডে এসে শুনি বাস নেই। এখন কী করব, ভেবে পাচ্ছি না।’
ছাত্রলীগের কয়েকজন কর্মী জানান, আজ শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলন। এ উপলক্ষে বরগুনা থেকে প্রায় ২৫০ জন নেতা-কর্মী সম্মেলনে অংশগ্রহণের জন্য ঢাকায় যাচ্ছেন। এ জন্য তাঁরা ঈগল পরিবহন, হানিফ পরিবহন, আবদুল্লাহ পরিবহন, সাকুরা পরিবহন ও সোনারতরী পরিবহনের পাঁচটি বাস নিয়ে যান।
আবদুল্লাহ পরিবহনের স্থানীয় প্রতিনিধি সিদ্দিকুর রহমান বলেন, ‘যাত্রীদের আগাম টিকিট দেওয়া, এখন গাড়ি নেই। এ নিয়ে খুব সমস্যা হয়েছে। শুধু জ্বালানি ও ফেরি খরচ দিয়ে তাঁরা বাস নিয়ে গেছেন।’
সাকুরা পরিবহনের স্থানীয় কাউন্টার ব্যবস্থাপক নিজাম উদ্দীন বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা সম্মেলনে যাওয়ার জন্য জোর করে গাড়ি নিয়ে গেছেন। এখন আমরা কী করব, ভেবে পাচ্ছি না। যাত্রীদের আগাম টিকিট দেওয়া, এখন তাঁদের কী বলব বুঝতে পারছি না।’
প্রথম আলো
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৩৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×