দলের নেতা ক্যাপ্টেন রফিককে সে বলল, রফিক ভাই, আমি মাহমুদকে কোলে করে নিয়ে আসতে চাই!
রফিক বলল, দেখ শওকত, তুমি যেতে পার। কিন্তু আমার মনে হচ্ছে ও বেঁচে নেই; শুধুশুধু তুমি গিয়ে নিজের জীবনটা খোয়াবে।
ক্যাপ্টেন রফিকের কথায় কান না দিলেও হবে। শওকত এগিয়ে গেল। মাহমুদকে পাঁজাকোল করে নিয়ে আসল সে, এবং অলৌকিকভাবে এতটা রিস্ক নেয়ার পরও শওকত কোন গুলী না খেয়েই ফিরে আসল ক্যাম্পে। ক্যাপ্টেন রফিক মাহমুদকে পরীক্ষা করল, দেখল মাহমুদ আর নেই!
রফিক বলল, আগেই বলছিলাম তুমি খামাখাই যাচ্ছ! মাহমুদ তো মরেই গেল, আর তুমিও ওকে বহন করে খামাখাই ক্লান্ত হলে!
খামাখা না! - শান্ত স্বরে শওকত বলল।
তার মানে? খামাখা না? একটা ডেডবডি তুমি খামাখাই ব হন করতে গেছ ওরকম বিপজ্জনক সময়ে, রফিকের গলা উত্তেজিত।
শওকত একইরকম শান্তভাবে বলল, ইয়েস স্যার। আমি ডেডবডিই বহন করে এনেছি। কিন্তু এটা খামাখা ছিলনা, কারণ আমি যখন ওর কাছে গিয়েছিলাম তখনও ও বেঁচে ছিল। এবং আমি েওকে বলতে শুনেছি, "শওকত, আমি জানতাম তুই আসবি।"
অনেক ছোটছোট কাজ, আপাতদৃষ্টিতে অপ্রয়োজনীয় কাজও যে আসলে মাঝে মাঝে কত বড় একটা ব্যাপার হয়ে যায়!
(ইন্টারনেটে প্রাপ্ত গল্পের ছায়া অবলম্বনে লেখা)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



