জোনাকীরা আর আলো জালিবেনা -
বিদ্্রোহ করিতেছে।
তালের শাখার ভীষন বাতাসে,
কাকের বাসা ও তার আশেপাশে;
জোনাকীর দল ঝাঁকেঝাঁক বাঁধি -
বিদ্্রোহ করিতেছে।
মজাপুকুরের ময়লা অংশে,
ব্যাঙের ছাতার বংশে বংশে;
জোনাকীর দল মরা চীৎকারে -
বিদ্্রোহ করিতেছে।
ভীষণ আঁধার সুপুরীর বনে,
বাঁশঝাঁড় আর হূগলী ও শনে;
জোনাকীরা কেহ আসিবেনা আর -
বিদ্্রোহ চলিতেছে।
এই বৎসর বৃষ্টি হয়নাই,
সন্ধ্যাকাশের লাল নাই তাই;
মেঘলা আকাশে চোখ বড় করে
কাকেরা এখন চেঁচায়না ভোরে;
নীরবদৃষ্টে চেয়ে থাকে সবে -
কবে ? কবে? তারা আসিবেবা কবে?
আলো জালিবার সময় তো নাই,
দ্্রুত বয়ে চলিতেছে!
বোবা আক্রোশে জোনাকীরা তবু
বিদ্্রোহ করিতেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

