somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাবড়াডাগাবড়া 2: ড্যান্সিং বুশমেন (সবাই পইড়েন প্লিজ)

১০ ই আগস্ট, ২০০৬ রাত ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি এখন পুরা ফ্রি ...
গতকাল ফাইনাল প্রেজেন্টেশান শেষ ...
জটিল রকম আনন্দে আছি ...
সবার সাথে এই আনন্দটা শেয়ারও করতে চাই ... ফলে যদি ফেলাডিং টাইপ কিছু করে ফেলি, ক্ষমা করে দেবেন সবাই ...
তবে একেবারে অখাদ্য ফেলাড করবনা ... :)

//////////////////////////////////////////

গত কয়েকদিন ব্লগে তেমন ঢুকিনি ... আজ ঢুকে প্রিয় ব্লগারদের পেজগুলো ভ্রমন করলাম ... কমেন্টসগুলো দেখলাম ... একটু কি মেঘ জমেছে কোথাও ...!!

কয়েকটা ব্লগ পড়ে মনে হলো, অতি প্রিয় দেশটাকে নিয়ে তার সন্তানেরা একটু হতাশায় আছেন ...
দেশের ভবিষ্যতের কথা ভেবে তারা যে দরদমাখা ভাষায় পোস্ট আর কমেন্ট করেছেন দেখে চোখের পানি আটকানো যায়না ...
মনে হয় এমনসব ছেলেমেয়ে যে দেশমাতা বুকে ধারণ করে আছে তার হতাশ হবার কিছু নেই ...

যারা বাংলাদেশটাকে নিয়ে দূশ্চিন্তা করেন,
যারা আশা হারিয়ে ফেলতে বসেছেন
এবং অবশ্যই যারা এখনও স্বপ্ন দেখেন দেশটাকে নিয়ে তাদের সবাইকে উৎসর্গ করে একটা গল্পের আকারে ধাঁধা বলব ...

পড়বেন মন দিয়ে ...


এটা আমার এযাবৎকালে শোনা ধাঁধাগুলোর মধ্যে দ্বিতীয় সবচেয়ে প্রিয়

আফ্রিকার কালাহারিতে বসবাসরত বুশমেনদের নিয়ে ছোট্ট একটা গল্প --

ওদের এলাকায় একবছর ভয়াবহ খরা হলো;
কিছুতেই বৃষ্টি হয়না ...
একদিন বিকেলে গোত্রের সবচেয়ে বয়স্ক লোকটি সবাইকে এক খোলা ময়দানে ডেকে নিয়ে বলল, 'কাল সকাল থেকে আমরা বৃষ্টির জন্য প্রার্থনা করব; স্রষ্টাকে উদ্দেশ্য করে নাচ শুরু করব।'

যথারীতি পরদিন সকালে গোত্রের ছেলে-বুড়ো, নারী-পুরুষ সবাই মিলে এক খোলা মাঠে নাচা শুরু করল;

এবং বৃষ্টি পড়ল ...

//////////////////////////////////////////

আমার প্রিয় পাঠক,
ধারনা করতে পারেন কেন বৃষ্টি পড়া শুরু করল?

(ওহ, যারা দেশটাকে ভালবাসেননা, টান অনুভব করেননা, তাদেরকেও উৎসর্গ করলাম)



///////////////////////////////////////////////

উত্তর:

কারণটা হলো,

বুশমেনরা বৃষ্টি শুরু হবার আগ পর্যন্ত নাচ থামায়নি

বিশ্বাস, আত্নবিশ্বাস, আশা এসবই বেঁচে থাকে সার্থকতা পায় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি 'গিভ আপ' করছেন ...

সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৯
৩৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিয়মের নোটবুক

লিখেছেন মি. বিকেল, ২২ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪৩



আজকাল অনুপ্রেরণা পাই না। সফল হতে নাকি জীবনের একটি ন্যারেটিভ দরকার। আমার সেটি নেই। সম্ভবত সান্ত্বনাকে আর সত্য বলে চালাতে পারছি না।

জীবনের কোনো পূর্বনির্ধারিত অর্থ নেই। মস্তিষ্ক স্মৃতি, ভয়, অভাব... ...বাকিটুকু পড়ুন

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

×