somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধাঁধা ৭: জেল পালাও

১০ ই মে, ২০০৭ সকাল ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[এটা একটু সহজ ধাঁধা, হয়ত অনেকেই শুনেছেন]

জেলের চারজন কয়েদীকে চোখ আর হাত বেঁধে একটা রুমে নিয়ে আসা হয়েছে। এদের সবার গায়ে সাদা-কালো চেকের পোষাক, কিন্তু দুজনের মাথায় সাদা টুপি, আর দুজনে কালো টুপি।

ধরুন, রুমে একটা পার্টিশন আছে যেটার কোন একপাশ থেকে অন্যপাশে কিছুই দেখা যায়না।

চারজন কয়েদীর একজনকে পার্টিশনের একপাশে নিয়ে আসা হবে, বাকী তিনজনকে অন্য পাশে 'একজনের পেছনে আরেকজন' এভাবে লাইন ধরে দাঁড় করানো হবে। তারপর চোখের বাঁধন খুলে দেয়া হবে।

এরা শুধু সামনের দিকে তাকাতে পারবে, কারও সাথে কেউ কথা বলতে পারবেনা, ইশারা ইঙ্গিতও করতে পারবেনা। রুমে কোন আয়না বা প্রতিফলক কিছুই নেই।

তো জেলার এসে তাদের চারজনকেই উদ্দেশ্য করে বললেন, 'তোমাদের মধ্যে দুজনের মাথায় সাদা টুপি, দুজনের কালো টুপি। এখন, কেউ যদি বলতে পার নিজের মাথার টুপিটি কি রঙের, তাহলে তাকে ছেড়ে দেব। আর কেউ যদি না বলতে পার, তাহলে সবাইকে আরও একবছর সাজা বাড়িয়ে দেব। দশ মিনিট সময় দেয়া হলো। বুঝলে সাথে সাথে আমাকে বলবে যে বুঝেছ, উততর বলার দরকার নেই।'


আপনি যদি এদের একজন হন, তাহলে কোন পজিশনটা প্রেফার করবেন?
ক. পার্টিশনের ঐ পাশের একজন
খ. পার্টিশনের এই পাশের তিনজনের লাইনের প্রথম জন
গ. পার্টিশনের এই পাশের তিনজনের লাইনের দ্বিতীয় জন
ঘ. পার্টিশনের এই পাশের তিনজনের লাইনের তৃতীয় জন

কেন?

বিঃদ্রঃ চার কয়েদীই স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন।


সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০০৭ সকাল ৭:০০
৩৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×