খুব সংক্ষিপ্ত সময়ের জন্য দেশে যাচ্ছি, কাল।
আজ বউয়ের সাথে কথা হলো, এটা সেটা নিয়ে।
তারপর ফিরিস্তি দিলাম কার জন্য কি গিফট কেনা হলো।
রসিয়ে রসিয়ে বললাম, সেদিক থেকেও রসিয়ে রসিয়ে শুনল। তারপর একটু দম ধরে জিজ্ঞেস করল, আমার জন্য কি আনবে?
আমি থতমত খেয়ে গেলাম, আসলেই তো!
ওর জন্য তেমন কিছুই নিয়ে যাচ্ছিনা, শুধু একজোড়া পায়ের মল বা নুপুর।
তবে মনে হয় এটাতেই সে সবচেয়ে খুশী হবে, ছোটবেলায় নাকি পায়ে নুপুর ঝুলিয়ে টুংটাং শব্দ করে ঘুরেবেড়াত।
কিন্তু সেটাতো বলা যাবেনা, একটু চমকে দেব বলেই ভাবছি।
আমিও দম নিয়ে বললাম, তোমার জন্য কি আনব? তোমার জন্য একবুক ভরা ভালবাসা।
টেলিফোনে তো শুধু শোনা যায়, দেখা যায়না। ওদিককার প্রতিক্রিয়া কি বুঝছিনা।
একটু টেনশনে আছি

যাইহোক, জুলাই ২ আর ৩ তারিখে বিয়ে আর বৌভাতের অনুষ্ঠান, ৭ তারিখে দুজন আবার পাড়ি জমাব প্রবাসে; কি জীবন! বাবা-মা তাদের একমাত্র ছেলে আর ছেলের বউকে পাবে মাত্র দুটো দিন!!
মন চায় সবাইকে দাওয়াত দিতে, সেটা তো পারলামনা, সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
ও, আর মনভরে দোয়া করবেন আমাদের জন্য।
সবার জন্য শুভকামনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



