৬. ভূত
একদা এক ব্যবসায়ী রাতে বাসায় ফিরতেছিল। এমন সময় সে দেখল যে, একজন বৃদ্ধ, গরীব কৃষ্নবর্ণের লোক একটা প্রাচীরের পাশে রাত কাটাবার জন্যে প্রস্তুতি নিচ্ছে। কেউই তাকে তাদের বাড়ীতে নিবে না এই ভেবে যে, শিশুরা তাকে ভূত ভেবে ভয় পাবে। এতটাই কালো ছিল সে লোকটি। কিন্তু ব্যবসায়ী সিদ্ধান্ত নিল যে, সে তাকে সাহায্য করবে। তাকে অন্তঃত আজকের রাতের জন্যে তার বাড়ীতে আশ্রয় দিবে। যেই ভাবা সেই কাজ। লোকটাকে সাথে নিয়ে সে বাড়ীতে গেল। রাতে তাকে ভাল খাবারের পাশাপাশি পরিস্কার কিছু কাপড় দিল পরতে। আর শোবার জন্যে দিল একটা রুম (কক্ষ)।
মধ্যরাতে জানালার পাশে ঘুমান্ত লোকটি হঠাৎ করে শব্দ করে জেগে উঠল। সে দেখল যে, দু’জন সিঁদেল চোর জানালা দিয়ে ঘরে ঢোকার চেষ্টা করছে। কালো এ লোকটি তার হাত উচু করে খুব উচু স্বরে চেচিয়ে উঠল: “তোমরা এখানে কি করছো?”
“ও মা! ভূত! ভূত!” সিঁদেল চোর দু’জন ভয়ে চিৎকার দেয়া শুরু করল। একটা কালো মানুষকে সাদা পোষাকে দেখে তারা ভূত মনে করল। তাড়াহুড়ো করে তারা জানালা হতে নীচে ঝাপ দিয়ে পড়ল। তাদের মধ্যে একজনের হাত ভেঙ্গে গেল এবং অন্যজনের মাথায় দারুণভাবে আঘাত পেল। চিৎকার আর শব্দের কারণে ব্যবসায়ী এবং তার পরিবারের অন্য সবাই জেগে গেল আর চোর দু’জনকে ধরে ফেলল।
দেখ, আমাদের মহানবীর (সা.) বাণী কতইনা কার্যকর! তিনি বলেছেন: “আল্লাহ তার সেই বান্দাহকে সাহায্য করেন যে তারা ভাইকে (অন্যকে) সাহায্য করে।” (সহীহ মুসলীম)
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।