somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পে গল্পে হাদীস শিখি-৭ (ড্রাফট কপি)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৭. বেহেস্তের প্রতিবেশী
একদা এক বাদশাহ রাতের বেলায় (তার দেশের জনগনের অবস্থা জানার জন্যে) শহরে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি তার পোশাক পরিবর্তন করে সাধারণের এক পোশাক পরে নিয়েছিলেন যাতে শহরের মানুষেরা তাকে চিনতে না পারে। সাথে ছিল তার এক কর্মচারী। আসলে বাদশাহ জানতে চাচ্ছিলেন যে, তার সম্পর্কে, তার প্রশাসন সম্পর্কে তার প্রজারা কী ভাবে?
সময়টা ছিল শীতকাল। খুবই ঠান্ডা পড়ছিল তখন। ছোট্ট একটা মসজিদের কাছাকাছি হলেন বাদশাহ। দেখলেন দু’জন লোক মসজিদের এক কোনায় বসে প্রচন্ড শীতে কাঁপছে। তাদের থাকার মত কোন জায়গা ছিল না। বাদশাহ তাদের আরো কাছে গেলেন এবং তারা কী বিষয়ে কথা বলছে তা শোনার চেষ্টা করতে লাগলেন।
তাদের মধ্যে একজন ছিল খুবই মজাদার (ফানী) ব্যক্তি। কৌতুক করে কথা বলত সে। শীতের প্রতি অভিযোগ করে সে বলল: “আমার মৃত্যুর পরে আমি যখন বেহেস্তে যাব, তখন আমি আমাদের বাদশাহকে বেহেস্তে ঢুকতে দিব না। যদি আমি দেখি যে, সে বেহেস্তের দরজা পার হচ্ছে তাহলে আমি আমার জুতা খুলে তার মাথায় ছুড়ে মারব।”
তখন অপর ব্যক্তিটি কৌতুহলী হয়ে জিজ্ঞাসা করল: “কেন? তুমি বাদশাহকে কেন বেহেস্তে ঢুকতে দিবে না?”
“অবশ্যই আমি বাদশাহকে বেহেস্তে ঢুকতে দিব না। আমরা যখন এখানে ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছি, তখন তিনি তার আরামদায়ক গরম বিছানায় বসে আছে; সে জানে না যে আমরা কীভাবে বেচে আছি? সুতরাং কীভাবে সে বেহেস্তে আমাদের প্রতিবেশী হবে? আমার এমন কোন প্রতিবেশী সেখানে হোক তা আমি চাইনা।”
তারা উভয়ই অট্টহাসীতে ফেটে ফড়ল।
বাদশাহ তখন তার গোলামকে বললেন: “এই ছোট্ট মসজিদ আর এ দু’জনের কথা যেন ভুলোনা।”
যখন বাদশাহ তার প্রাসাদে ফিরলেন, তখন তার লোকবলকে সেই মসজিদে পাঠালেন। তারা সেই দু’জন গরীব মানুষকে প্রাসাদে ধরে আনল। তারা হতবুদ্ধ হয়ে গেল। কী ঘটছে এসব? ভীত-সন্ত্রস্থ হয়ে অপেক্ষা করতে লাগল। দেখা যাক কী হয়। এমন সময় তাদেরকে একটা বিলাসবহুল ঘরে নিয়ে যাওয়া হলো এবং বলা হলোঃ “তোমরা এখানে ভাল ভাল সব খাবার খাবে, সুস্বাদু পানীয় পান করবে এবং বিলাসবহুল এ ঘরে বাস করবে আর আমাদের বাদশাহর জন্যে প্রার্থনা করবে। কিন্তু ভুলেও আর কখনও এ ব্যাপারে অভিযোগ করতে পারবে না যে, তিনি যেন বেহেস্তে তোমাদের প্রতিবেশী না হয়!”
কত হৃদয়বানই না ছিল এ বাদশাহ! তাই নয় কি?
আমাদের মহানবীও (সা.) তাদের প্রশংসা করেছেন যারা গরীবদের উপকারে আসে; সাহায্য করে। তিনি বলেছেন: “যে ব্যক্তি এ দুনিয়াতে কোন মু’মিন বান্দাহ’র প্রয়োজন পুরুন করে, আল্লাহ আখেরাতে তার প্রয়োজন পুরুন করবেন।” (সহীহ মুসলিম)
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×