১৩. প্রতিযোগিতা
হাসনু ছিল সুবোধ বালক। দূর্ভাগ্যক্রমে, গাড়ী দুর্ঘটনায় তার দৃষ্টি শক্তি হারিয়েছে। কিন্তু তাই বলে কখনই সে জীবনের প্রতি হতাশ হয়নি। প্রত্যেকদিন সে প্রমাণ করতো যে, কারও উপর নির্ভরশীল না হয়েও সে জীবন-যাপন করতে সক্ষম। অসংখ্যবার সে একাকী গ্রাম থেকে শহরে গিয়ে আবার ফিরে এসেছে কারও কোন সাহায্য ছাড়া।
তাদের একই গ্রামে বাস করত অন্য এক বালক যার নাম মুর্তাজা। সে ছিল খুবই দাম্ভিক প্রকৃতির। একদিন, সে হাসনুর সাথে মজা করতে চাইল। সে তার প্রতি গ্রাম থেকে শহরে যাওয়ার এক প্রতিযোগিতার আহবান করল। সে হাসনুকে বললঃ “কে আগে শহরে যেতে পারে?”
হাসনু তার চ্যালেন্জ গ্রহণ করল।
“ঠিক আছে। তবে একটা শর্ত। যদি আমি এ প্রতিযোগিতায় জয়ী হই তাহলে তোমার জ্যাকেটটা আমাকে দিতে হবে।” হাসনু বলল।
মূর্তাজা হাসল। “যদি তুমি জয়ী হও তাহলে অবশ্যই এ জ্যাকেটটা তুমি পাবে,” তাছিল্যের সাথে সে বলল।
হাসনু বলল আমার আরো একটা শর্ত আছে। আর তা হলোঃ “আমি প্রতিযোগিতার সময়টা নির্ধারণ করে দিব।”
মূর্তজা ভাবল যে, হাসনু কখনও জয়ী হতে পারবে না। সুতরাং তার এ শর্তও সে মেনে নিল।
হাসনু অন্ধকার এক রাত্রি এ প্রতিযোগিতার সময় নির্ধারণ করল।
গ্রাম থেকে শহরের এ রাস্তাটা ছিল বনের মধ্য দিয়ে। হাসনুর জন্যে দিন রাত কোন ব্যাপার ছিল না। তার কাছে দিনও যা; রাতও তাই। সুতরাং সে হাটতে লাগল, যেমন সে প্রতিনিয়ত হাটে এবং শহরে পৌঁছে গেল। মূর্তজা হেরে গেল। বিভিন্ন গর্ত-খন্দকে পড়ে যেয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেল। সে হাসনুর প্রায় আধঘন্টা পরে শহরে পৌঁছুলো।
হায়রে বোকা মূর্তজা! যদি সে নীচের হাদীসটা জানতো! তাহলে কখনও সে এমন আচারণ করতে পারতো না।
রাসূল (সা.) বলেনঃ
“আল্লাহ আমার কাছে এ ব্যাপারে ওহী নাযীল করেছেন যে, তোমরা বিনয়ী হও এবং একে অপরের প্রতি অহংকার করোনা।” (সহীহ মুসলিম)
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।