জলন্ত অগ্নিকুন্ড থেকে বেরিয়ে ঝাঁপ দিয়েছি দাউ দাউ অনলের ভেতর
দগ্ধ হচ্ছে হাড়,মাংস ক্রমোজম ও স্নায়ু
মস্তিষ্ক গলছে,স্ফুটনাংকে জলজ প্রদাহ।
ভাঁজ করা টুপির মতো চাঁদ জ্বলছে চুল্লির ভেতর
চারদিকে পোড়া ছাই-চাঁদভস্ম
শরতের শিউলিগুলো বিধ্বস্ত পড়ে আছে চকচকে জুতোর ভেতর
জন্তু-পাগুলো মাড়িয়ে যাচ্ছে মুথোঘাস,বীজালয়।
প্রভাতের অনন্ত সৌন্দর্য পুড়ছে ধকধকে কয়লা-আগুনে
হাওয়ায় গুঁড়ো গুঁড়ো কয়লা ও স্ফুলিঙ্গ
চর্বি ও চুল
ক্রোধ ও প্রতিবাদ পুড়ছে ফার্ণেসের উত্তুঙ্গ উত্তাপে।
চারপাশে ঘুমন্ত নক্ষত্র,চাঁদভস্ম
এখন আলো নয়।অগ্নিই বিকল্প।
আলোচিত ব্লগ
পূর্ণিমার চাঁদ যেন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।