আমি জানি এ আমারই জল মাটি হাওয়া।মেরুতে ফাটছে গ্লেসিয়ার
তার তোড়ে ভেসে যাবে বঙ্গপোসাগর।ভেসে যাবে জেলে নৌকা
জেলিফিস,তারা মাছ,আদিবাসী,আদি প্রেম,যৌনতা,জড়তা সব।
যেন নুহ নবী আবারো ভাসাবেন কিশতী পানির পাহাড়ে।
মাটি শূন্য,বৃক্ষ শূন্য জোড়া জোড়া প্রাণী আর নিঃসঙ্গ বিশাল আকাশ।
তন্দ্রাচ্ছন্ন ভূমিশয্যা ছেড়ে পুনর্বার জেগে উঠবে আসহাবে ক্বাহাফ
জেগে উঠবে চূড়াগুলো,পায়রাগুলো,জেগে উঠবে চিমনী আর ধোঁয়া।
আপাত সরল মানুষেরা পুনর্বার জটিলতা সর্বাঙ্গে জড়াবে।কৃত্রিম
পাথরে লেখা হবে নাম।জল পাথরে লাফিয়ে পড়বে সোনামাছ।
অতীত ফুঁড়ে অর্কেস্ট্রার দাঁত বসাবে একতারা হাতে কোনো বাউল।
লালনের হাসনের সহজিয়া সুর যাবে ভেসে-
"খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়..."
"জগত ভরমিয়া দেখি একই মায়ের পুত...."
স্বপ্নাচ্ছন্ন কোনো পাথরের তলদেশ থেকে জেগে উঠবে
নারীর ধবল স্তন,পুরুষের নীল ঘোড়া।অবিমিশ্র রঙে,রেখায়
সবুজের বর্ণাভাস,প্রত্যাবর্তনকারীদের মুখ ক্রমশই রূপ পাবে
একটি মুগ্ধ ইতিহাসে।
স্বাতন্ত্র্যের দিকে ক্রমশ এগিয়ে যাবে ব-দ্বীপবাসিরা।
আলোচিত ব্লগ
পূর্ণিমার চাঁদ যেন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।