ঘুম বিস্মৃতিরও নাম।নির্জনতার ভেতরে সেঁধিয়ে গিয়ে সমস্ত ফুলেল ইচ্ছেগুলোয় খুব সাধ্যমতো প্রলেপ বুলানো যায়।কাচঘরের ভেতরে প্ল্যানটেশনের পাতাগুলোয় জল ছিটানোর দৃশ্যগুলো উপভোগ করা যায়।যেন সেলুলয়েডের ফিতা-দৃশ্য থেকে দৃশ্যান্তর ছোঁয়।
ঘুম খুব সহজেই আড়াল হতে পারে ভালগারিজম আর জিরাফ জিরাফ খেলা সমূহ থেকে।দৃশ্য থেকে,দৃশ্যান্তর থেকে।ধাঁধাঁ ও দাদাইজম থেকে।
ঘুম স্পর্শ করে পরাবাস্তব শৃগালের চোখ।সিংহাসনের দ্যুতি।করডাইটের ঝাঁজ কিংবা নক্ষত্র থেকে ছুটে আসা উল্কার বিচ্যুতি।
ঘুম নিয়ামক এবং স্বস্তিকরও বটে।অচলায়তনগুলো অটল থাকার জন্য ঘুমের কোনো বিকল্প নেই,হবেওনা।ঘুম স্পর্শ করুক আমাদের দৃষ্টির পাতা।হেলোইন স্বপ্নগুলো ঝিমাক নিভৃতে আর সচেতন স্নায়ুগুলো স্থিত হয়ে থাক অনন্ত কালের কোনো এক কৌটোর ভেতরে।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



