ফিনিক্স পাখির মতো পুনরুত্থান ঘটেছে বলে মনে হয়।
তোমার মনোবিকলন ভলকানো স্ট্রুক্কুরের মতো উচ্ছ্রিত
ছড়িয়ে পড়ছে চারপাশে
ফুলঝুরি আকাশ প্রতিম নক্ষত্রের জ্বলজ্বলে জেল্লার মতো।
বিন্যস্ত কোষগুলো জীন গুলো ঘনবদ্ধ হয়ে
খুব সংঘবদ্ধ দেখিয়ে যাচ্ছে
ফেনায়িত সার্ফের মতো সম্পর্কের লালা ও বুদ্বুদ।
যেন ক্লান্ত অপরাহ্ণ লোলচর্ম সারমেয় স্বভাবে হাঁপাচ্ছে আবিরাম
ইগো ও ঈর্ষার যূথবদ্ধ স্পর্শের ছুরিতে কাটছে
ক্ষীন হয়ে আসা রক্তের ছেঁড়া সূতো ও ফেঁসো।
বিচ্ছিন্ন তন্তুর মতো ধাতব খন্ডাংশের মতো এলোমেলো
দিনগুলো প্রচ্ছন্ন ষ্টিল ছবি হয়ে শুধু স্মৃতিকে শানায়
ইতিহাস হাঁটু গেড়ে বসে থাকে বিস্মৃতিপ্রবণ আমাদের উঠোনে-ডেরায়।
কোনো গ্লানি নেই,আত্মগ্লানিও নেই
পাথরপ্রতিম ধাতব কোনো বোধে আমরাও নিয়ত পাথরে প্রোথিত।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


