somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ দূতাবাস ও আমরা

০৭ ই আগস্ট, ২০১০ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় সব দেশেই সব দেশের দূতাবাস রয়েছে। দূতাবাস অবস্থিতির কারণ দুই দেশের মধ্যে লিয়াজু বজায় রাখার জন্য করা করা। তাছাড়াও সেই দেশের প্রবাসীদের সুখে-দুঃখে দূতাবাসের প্রয়োজন কল্পাতীত। পাসপোর্টের মেয়াদ শেষ হলে, দূতাবাসে গিয়ে তা বর্ধিত করা হয়, এক কথায় দেশের সাথে যাবতীয় যোগাযোগের জন্যই দূতাবাস। এসবই করা হয় প্রবাসীদের সুবিধার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আজকের রাষ্ট্রদূতগণ বিভিন্ন দেশে তাদের আসন দখল করে প্রবাসীদের কথা ভুলে যায়। অনেকে নিজ দায়িত্বের কথা ভুলে গিয়ে সেদেশে ব্যবসা বাণিজ্য করা আরম্ভ করে।
আমি একজন কুয়েত প্রবাসী, অফিসের দায়িত্ব পালনের জন্য মাঝে-মধ্যে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে দর্শণে যেতে হয়। সেই জেলে আমার জন্য নির্দিষ্ট একটি স্থান রয়েছে, সেখানে গিয়ে আমি অবস্থান করি। আর বিভিন্ন জেল থেকে বাংলাদেশিদের আমার নিকট আনা হয়। এসেই বন্দী বাংলাদেশীগণ যার যার অভিযোগ আমার কাছে ব্যক্ত করে। আমি অবাক হয়ে উত্তর দেই এসব অভিযোগ তো আমি সমাধান করতে পারবো না। আমাকে অফিস থেকে পাঠানো হয়েছে, আপনাদেরকে ইসলাম বিষয়ে কিছু সেখানোর জন্য। আপনাদের অভিযোগ শুনবে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণ।
হতাশ হয়ে জেলে ১৭ বছরের বন্দী নিজাম পাটোয়ারী (নোয়াখালী) বলেন; আমার এই ১৭ বছরের বন্দী জীবনে দু'বার আমাদের দূতাবাসের পক্ষ থেকে কয়েদীদের দেখতে এসেছে। অথচ ইণ্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল. পাকিস্তানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ প্রতি সপ্তাহে বন্দীদের খোঁজ খবর নেয়।
জেলে প্রায় ৪০০ বাংলাদেশী সাজাভোগ করছে। তারা বিভিন্ন মেয়াদে জেল খাটছে; কেউ ৭০ বছর, কেউ ৩০ বছর, কেউবা ২০ বছর আবার কারো মৃত্যু পর্যন্ত জেলেই থাকতে হবে। অথচ এই লোকগুলো সামান্য সহযোগিতা পেলেই মুক্ত জীবন লাভ করতে পারে। এমনও লোক আছে মাত্র ৫০ দিনার (১২ হাজার) টাকা দিতে পারলেই সে মুক্ত হয়ে দেশে ফিরে আসতে পারে।
আমার স্বচক্ষে দেখা তারা জেলে মানবতাহীনভাবে কালাতিপাত করছে। প্রতিনিয়ত মানবধিকার লঙ্গন হচ্ছে। কেউ স্বচেক্ষে না দেখলে বিশ্বাস করবে না।
আমাদের বাংলাদেশ দূতাবাস এই ব্যাপারে কোন পদক্ষেপই গ্রহণ করছে না। সম্মানিত ব্লগারদের আত্মীয় স্বজন যদি কুয়েতের জেলে থেকে থাকে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করে কুয়েত রাষ্ট্রদূতকে বাধ্য করুন, যেন তারা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×