somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০টি সেরা বলদীয় প্রশ্ন এবং সম্ভাব্য উত্তর।:)

২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১। সিনেমা হলে যদি কোন বন্ধু বা পরিচিত কারো সাথে দেখা হয়ে যায়
বলদীয় প্রশ্নঃ কিরে এখানে কি করিস?
সম্ভাব্য উত্তরঃ চোখে দেখসনা, ব্লেকে টিকেট বেচতাছি।

২। বাসে যদি কেউ আপনার পা মাড়িয়ে দেয়
বলদীয় প্রশ্নঃ ব্যাথা পাইসেন ভাই?
সম্ভাব্য উত্তরঃ না ভাই, আমার পা তো অবশ কইরা রাখাছি, আরেকবার করেন।

৩। রেস্টুরেন্টে এ ওয়েইটারকে
বলদীয় প্রশ্নঃ তোমাদের অমুক খাবারটা কি খেতে ভাল হবে?
সম্ভাব্য উত্তরঃ না স্যার, আমাদের সব খাবার ৩ দিনের বাসী, আপনি যেটা ইচ্ছা খেতে পারেন। (কেউ কি বলে তার খাবার খারাপ?)

৪। কারো লাশের পাশে দাঁড়িয়ে কেউ যখন বলে
বলদীয় প্রশ্নঃ এত লোক থাকতে সেই কেন মারা গেল?
সম্ভাব্য উত্তরঃ ঠিকইতো, সেটাতো তুমি হলেও খারাপ ছিলনা।

৫। আনেক বছর পরে কোন আত্বিয়র সাথে দেখা হলে
বলদীয় প্রশ্নঃ তুমিতো দেখি অনেক বড় হয়ে গেছ
সম্ভাব্য উত্তরঃ আপনে কিন্তু সে অনুপাতে বড় হতে পারেননি।

৬। কেউ যদি বিয়ের দাওয়াত দেয়
বলদীয় প্রশ্নঃ তুমি যে মেয়েকে বিয়ে করবে সে মেয়েটা কি ভাল?
সম্ভাব্য উত্তরঃ বন্ধু-বান্ধবরাতো চেক কইরা ভালই কইছে।

৭। মাধ্যরাতে ফোনের আওয়াজে ঘুম থেকে উঠে ফোন ধরার পর যদি জিজ্ঞেস করে
বলদীয় প্রশ্নঃ আপনি কি ঘুমাচ্ছিলেন?
সম্ভাব্য উত্তরঃ না না কি বলেন, আমি আফ্রিকার জুলু সম্প্রদায়ের জীবন ধারণ প্রক্রিয়া নিয়ে থিসিস করছিলাম।

৮। দাঁতের ডাক্তার দাঁত তোলার সময় যদি বলে
বলদীয় প্রশ্নঃ আপনার কি ব্যাথা লাগছে?
সম্ভাব্য উত্তরঃ না না, আমার খুব উত্তেজনা রোধ হচ্ছে।

৯। চুল কাটার পর কেউ যদি প্রশ্ন করে
বলদীয় প্রশ্নঃ কি ব্যপার চুল কাটাইছ নাকি?
সম্ভাব্য উত্তরঃ না, শীতে আমার চুল ছোট হয়ে গেছে।

১০। কেউ ধুমপানরত অবস্থায় দেখে যদি জিজ্ঞেস করে
বলদীয় প্রশ্নঃ আপনি সিগারেট খান?
সম্ভাব্য উত্তরঃ আজিব ব্যাপারতো!!! আমিতো একটা চক মুখে দিয়ে রাখছিলাম, এটাতে আগুন ধরল কেমনে?
৩৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×