আজকে সারা দিন নানান পোষ্ট দেখলাম ব্লগে। কেউ পহেলা বৈশাখ উদযাপনের পক্ষে, কেউ বিপক্ষে। বেশির ভাগ বিপক্ষে যারা বলেছেন তারা অধিকংশই মুসলমান এবং কিছু রিভার্স পোষ্টও ছিলো। আমি মুসলিম। তার পরো গেলাম মংগল শোভা যাত্রায়, আর তাছাড়া সর্বজনিন একটা অনুষ্ঠানে কেনই বা যাবনা?! নানান রকমের মানুষ দেখলাম নারী দেখলাম (লাইনটা লুলু)। এখন একটা কথা জানতে চাই, সেটা হলো-
মংগল শোভা যাত্রায় এবার অশুর বানানো হলো। অশুর টা হলো হিন্দুদের দেবি যাকে বধ করেছে সে। যা হোক অসুরের একটা ছবি দেই, যেটা এবার চারুকলার অশুর বধকারিরা বানলেন,
এটা যে অশুর সেটা চ্যানেল আইয়ের লাইভ অনুষ্ঠানে উপস্হাপিকা বার বার বলছিলো। আমি মনে মনে ভাবলাম ভালোই, আমরা অসুরকে তাড়িয়ে বার করেদিচ্ছি। মুসলমান হলেও সমস্যা নাই, অসুর তো খারাপ। আর খারাপ কে ঘারে করে বের করে দিলে কোন ক্ষতি নাই।
কিন্তু খটকা টা লাগে তখন যখন দেখি, অসুরের গায়ে চান তারা আকা! অসুরকে চান তারা দিয়ে কি বোঝানো হচ্ছে, মানে এটা কি মুসলিম অসুর, দেশর বিবেগ যে সকল লোক ব্লেগে আছেন আমাকে একটু বুঝিয়ে দিবেন, কেনো এই বিকট প্রানীটির গায়ে চানতারা লাগানো, সর্বজনীন একটা উৎসবে কেনো মুসলিম অসুর বানিয়ে মুসলমানের ঘারে তুলে দেওয়া হলো? দয়া করে বুঝিয়ে দেন সার্বজনীন অনুষ্ঠানে কেনো এই সাম্প্র দায়িকতা, কেন কেন এবং কেন?!
আর একটা কথা মুসলমান ধর্মে এধরনের মুর্তি বানানোও নিষেধ সেটা করহলো ভালো কথা, যে সব নাস্তিক মানে প্রগতীসিলরা ধর্ম মানেনা, ধর্ম কে মনে করে কুসংস্কার তারা কিভাবে, এই অসুর বাননো এবং তাকে ঘারে করে বের করে দেবার মতন কু সংস্কারকে সমর্থন দেয়। আর কিভাবেই এইসব বিকট মুর্তি বানানো কে আমাদের সংস্কৃতি বলে চালিয়ে দিয়া হচ্ছে? আমি বাংলা সংস্কৃতির বহু ইতিহাস পড়েছি কোথাও এমন কিছুর বর্ননা পাইনি যে, এই সব বিকট জিনিস ঘাড়ে করে নিয়ে আবার চারু কলায় এনে বিষর্জন দেওয়া হতো কোন প্রাচীন হালখাতার যুগে এমন কোন রেওয়াজ ছিলো না।
এই ধরনের চান তার খচিত অশুর বানিয়ে মুসলমানদের ভুজুং দিয়ে তাদের ঘারে তাদের ধর্ম উঠিয়ে দিয়ে, চারু কলায় বিসর্জনের মাধ্যমে, এপ্রিল মাসে মুসলমানের সাথে ই কোন এপ্রি ফুলের খেলা সাজানো হচ্ছে নাতো? নাকি মুসলমানের সাথে এরকম অসুর দিয়ে খেলানো হচ্ছে রিভার্স খেলা?
মুখবন্ধঃ আমার এক বন্ধু ম্যাংগো পিপোল কিছু দিন আগে ব্লগে জেনারেল হয়ে ছিলো, কেনো হয়ে ছিলো সেটা সে জানেনা, আমি বলেছিলাম তুই অনেক ঠোট কাটা, অনেক অপ্রিয় সত্য কথা অবলিলায় লিখে ফেলিস, যা হয়তো অনেকের পছন্দ হয়নি, হয়তো আমার কথা গুলোর কারনে আমাকে ও জেনারেল করা হবে অথবা ব্লক, তবুও বলবো সত্য এশে যখন মিথ্যার সামনে দ্বাড়ায় মিথ্যা বিলুপ্ত হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


