somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

্চিঠি --৩

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসুন
আবারও সেই শান্ত দুপুর যা আমার ভীষন প্রিয় । আইয়োনভিউ রোডের এই রেসিডেনসিয়াল এরিয়াটা মনে হয় অন্যসব এলাকাগুলো থেকে একটু বেশীই নীরব। নিঃশব্দ এই দুপুরে তুই ওদের সাথে উপরের বাড়িতে খেলছিস আর আমি সোফার কুশনদুটো টেনে নিয়ে কার্পেটে শুয়ে লিখছি । জীবনে কতকিছু করতে চেয়েছিলাম রে সোনা, কিন্তু কোন কোন একাকী মুহুর্তে মনে হয় আমার কিচ্ছু করার নেই , কিছুই না।
আজ আমাদের বেবীসিটিং এর দ্বিতীয় দিন,নাদেরা আর ফুয়াদ তোর বয়সী দুটো বাচ্চা। কি দিব্যি খেলছিস তোরা,আর আমার কাজ হলো অনেকটা চোখের দেখা দেখে রাখা তাতেই আমি ঘন্টায় ৬ ডলার করে পাবো ,কত গরীব দেশ থেকে আমরা পৃথীবির এরকম একটা দেশে পড়ে আছি তুই জানিস বাবু? গত তিনবছরে বহু বাংগালীকে দেশ নিয়ে বুক চাপড়ে কষ্ট পেতে দেখেছি কিন্তু এই এরাই সবদুঃখ ভুলে যায় যখন মাস শেষে ডলারকে টাকা দিয়ে গুন দেয়,সাহসী যোদ্ধার মতো কোমর বেধে আবার পরের বছরের প্রস্ততি নেয়। এভাবেই অনেকের জীবনে কেটে যায় ১৪/১৫ বছর,দেশপ্রেমের ’বোধের’ উপর আস্তরন পড়তে থাকে,আস্তে আস্তে আমরা হয়ে উঠি কানাডিয়ান বাংগালী। আমার আর তোর এই বাড়ির মালিকও তেমনি এক বাংগালী,প্রথম দিন বাড়ির জন্য কথা বলতে গিয়ে বুঝিনি উনার বাড়ি বাংলাদেশে।ভদ্রলোক নর্থ আমেরিকায় আছেন ২২ বছর হলো , বিয়ে করেছেন ইন্দোনেশিয়ান এক মুসলিম মেয়ে কে,বাচ্চা দুটো বাংলা জানেও না,বোঝেও না। আমরা তো গত ২০ দিনে ওদেরকে কোন বাংগালী পরিবারের সাথে মিশতেও দেখিনি তা না রে বাসুন ? ধীরে ধীরে বেলা হচ্ছে , আজ তোদেরকে নিয়ে কাছেই একটা পার্কে যাবো সেখানে গিয়ে আবার তোকে লিখবো এই ফাকে তোদেরকে কিছু নাস্তা দিতে হবে।
কোথায় চলে গেলি বাসুন তুই ? বার বার বলি আমার চোখের সীমানার ভিতর থাকবি, কি ভীষন দুরন্ত হয়েছিস তুই,এত জোরে সাইকেল চালাচ্ছিস এখনই ,এত গতি? জীবনের বাকী সময় কি করবি সোনা? জীবনে গতির সাথে ছুটে চলার যে কত বিপদ তা মায়ের জীবনটা খুড়ে দেখলেই জানতে পারবি। এখন বেলা চারটে মতো হবে,তোরা মাঠে খেলছিস আর আমার হাতে ডাইরি।সামারের এই সময়টা প্রকৃতি যে কি অনাবিল মোহময় হয়ে উঠে নিজচোখে না দেখলে জানতাম না। প্রকৃতির তো কোন জাত/পাত নেই বাসুন, তবু সুন্দর কিছু দেখলেই নিজের দেশটার কথা মনে পড়ে,তোর হয়তো এই জ্বালাটা তৈরী হবে না। বড় বাচা বেচেছিস তোরা।পৃথিবী বিখ্যাত একজন কবি, ভিনসেন্ট আলেকজান্ডার তার এক কবি বন্ধুকে বলেছিলো ”উহু কি দারুন ভালোবেসেছো তুমি,কি অসম্ভব কষ্টই না পেয়েছো তুমি”। তেমনি বাসুন, তুই যদি সাহিত্য না পড়িস,দেশ মাটিকে ভালো না বাসিস,শিকড়ের উৎসমুল যদি না জানতে চাস তাহলে এই উক্তির যতার্থতা কখনোই বুঝবি না সোনা। বেলা বাড়ছে সাথে সাথে রোদেও ত্রীবতা কমে বাতাস আরো আদুরে হয়ে উঠছে , আমার কানে রবীন্দ্রসংগীত , ”ঝড়া পাতা গো আমি তোমারই দলে” কি অপুর্ব গলা শান্তিদেবের। আমি যেন এই সুন্দর দেশে সাজানো পুতুল ,সব আছে শুধু দেহে প্রান নেই ,মৈালিক কাজের সুযোগ না থাকলে মানুষকে স্বর্গে রাখলেও সে হাপিয়ে উঠবে তেমনি হয়েছে আমার দশা বাসুন ,চল আমরা বাড়ি যাই ৬ বাজতে চলল বাচ্চাদের বাবা/ মা ফিরে আসবে এখুনি। আদর সোনা ।

তোর মা
১২ জুলাই ২০০৭।

৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×