আবারও বেশ কয়েকদিন পরে ব্লগে এসে দেখি যে আমি একজন সেরা ব্লগার।
সেরা ব্লগার, সবের্াচ্চ ব্লগার ইত্যাদি রীতিতে আমার সমর্থন নাই।
আমার মনে হয় এখানে সবাই নিজের নিজের মত করে তাদের পছন্দের বিষয়ে লেখেন। এক বিষয়ের সাথে আরেক বিষয়ের সাথে যে খুব মিল আছে তাও না। এইরকম বিভিন্ন ধমর্ী ব্লগের ভেতরে হঠাৎ যে কোন একটাকে সেরা বাছা সম্ভব না।
এক লেখাকে সেরা বলা মানে, অন্য আর সব লেখাকে তার চেয়ে নিম্নমানের ঘোষণা করা। এইরকম কোন লেখার সেরাত্বঘোষনা দেয়ার এক্তিয়ার মডারেটারদের নাই। এই প্রতিযোগিতায় অংশ নিতে আমি ইচ্ছুক না। আমার নামটা সেরা ব্লগার থেকে সরিয়ে নেয়ার আবেদন করছি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



