ratingএর পন্থাটা আগের নিয়মের চেয়ে অনেক ভালো। অন্তত এ ক্ষেত্রেপাঠকদের মতামতকে common ধরে নিয়ে সেরা ব্লগ নির্বচন হচ্ছে। (সেরা ব্লগ নাম বিষয়ে অবশ্য আমার আপত্তি আছে। বরং জনপ্রিয় ব্লগ নাম দেয়া যায়। কারণ সব জনপ্রিয়ই সেরা না এবং ভাইস ভারসা)
এখানেও একটা সমস্যা চোখে পড়ছে। আপাতত সব রেটিং এর এভারেজ নিয়ে একটা পোষ্টের রেট দেখানো হচ্ছে। লেখক নিজেও নিজের ব্লগ রেট করতে পারেন। নিজের লেখা রেট করতে পারাটা ভালো বিষয়। আমি যদি মনে করি আমার লেখা সবচেয়ে ভালো, নিজের লেখার পাঠক হিসাবে সেই মূল্যায়ন করার সুযোগ আমার থাকা দরকার।
কিন্তু কোন কোন ব্লগের একমাত্র পাঠক তার লেখক নিজেই। তিনি যদি নিজের ব্লগকে রেটিংয়ে 5 দেন এবং অন্য কেউ সে লেখা না পড়েন, তবে এভারেজ হিসাবে সে লেখার রেটিং দাঁড়ায় 5 এ। অর্থাৎ এ লেখাটি যে পাঠকের পছন্দ বলে 5 পেল তা না, বরং অন্য কেউ একে কোন পাত্তা না দেয়ার কারণে 5 পেল। এখন পাঠকের পছন্দের 5 আর পাঠকের disinterest এর 5 এর মধ্যে পার্থক্য করা হবে কি উপায়ে?
আমি একটা পন্থার কথা ভাবছিলাম। সব পোষ্টেই যদি inbuiltএকটা রেটিং থাকে - 0। তাহলে নিজের লেখাকে নিজে 5 দিলেও এভারেজ করলে হবে 2.5। আর সেরা ব্লগের জন্যে একটা cut-offমার্ক যদি রাখা যায় - যেমন 4, তাহলে 0 থেকে 4 এ বদলের জন্য একটা লেখা অন্তত আরো চারজনের পড়তে হবে । (এবং 5 রেটিং দিতে হবে)।
এ বিষয়ে অন্যদের ভাবনা জানালে খুশী হই।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০০৬ বিকাল ৪:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



