মাহফুজ আনাম বাংলাদেশের বহুল প্রচারিত ইংরেজী দৈনিক ডেইলি স্টার এর সম্পাদক এবং বাংলা দৈনিক প্রথম আলো'র প্রকাশক। অপরদিকে তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের বড় ছেলে।
তারেক মাহফুজ আনামকে বলেছে- আপনাদের প্রজন্ম আমাদের কোন কিছু দিতে না পেরে শুধু মুক্তিযুদ্ধের কথা শুনিয়েছে। মুক্তিযুদ্ধ কি আমাদের কর্মসংস্থান করতে পেরেছে?
(বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যে ব্যক্তি এমন কটাক্ষ করতে পারে, সে মুক্তিযোদ্ধার সন্তান- ভাবতেই কষ্ট হয়)
তারেক আরও বলেছে- আজকের তরুণরা অতীত নিয়ে মাথা ঘামায় না। আপনাদের সংগ্রাম, আপনাদের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ! আজ আমরা শুধু ভবিষ্যতে উৎসাহী, অতীতে নই।
তারেক রহমান আরও বলেছে- আমাদের ক্ষমতা দিন, দেখবেন কিভাবে আমরা ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলি।
আমাদের মহাভাগ্য বলতে হবে, সেই সুযোগ তারেক রহমান পায়নি। যতখানি ক্ষমতা সে পেয়েছিল বা তার মা তাকে দিয়েছিল, তাতেই বাংলাদেশকে যে গভীর অন্ধকার গহবরের প্রান্তে এনেছিল, আরও ক্ষমতা পেলে সে যে কি করতো না ভাবতে চেষ্টা করাই ভালো।
তথ্যসূত্র:
ডেইলি স্টার, 9মার্চ 2007
দৈনিক যুগান্তর, 15মার্চ 2007
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




