ইন্টারভিউতে (বিশেষ করে ভাইভা) অনেক মজার প্রশ্ন করা হয়ে থাকে। কারণ এখানে চাকরি প্রার্থীর ব্যক্তিত্ব এবং যোগ্যতা দুটোই যাচাই করা হয়। কিন্তু লিখিত পরীক্ষায় ব্যক্তিত্ব যাচাইয়ের এতোটা সুযোগ না থাকলেও মেধা যাচাই করা যায় বেশ ভালোভাবেই।
কিন্তু আপনার মেধা যদি কম থাকে কিংবা চাকরিটা যদি আপনি ইচ্ছে করেই না পেতে চান, তাহলে প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর আপনি নানাভাবেই দিতে পারেন। এখানে কারণটা কি ছিল জানিনা, তবে মজার বিষয়টা বলছি।
প্রশ্নটা হলো: এক কথায় প্রকাশ করতে হবে- আকাশে চড়ে যে।
উত্তরটা বোধহয় হবে খেচর। কিন্তু একজন পরীক্ষার্থী লিখেছে- মাটিতে পড়ে সে।
আরো একটা প্রশ্ন: বাগধারার অর্থ এবং বাক্য রচনা করতে হবে- খয়ের খা।
উত্তরটা তো নিশ্চই তোষামোদকারী। কিন্তু পরীক্ষার্থী একজন লিখেছে- যিনি খয়ার খান, তিনিই খয়ের খা।
আরেকজন এককাঠি সরেস। সে লিখেছে- মোসাদ্দেক আলী ফালু একজন খয়ের খা।
অফ টপিক: আমার একটা ইন্টারভিউ আছে ২৫ সেপ্টেম্বর। প্রিপারেশন তেমন ভালো না। আমি কি লিখব, বুঝতে পারছি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



