somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিপাইমুখ বাধ নিয়ে আলোচনা বন্ধ করিঃ এই বাধ আমাদের চরম উপকারে আসবে B-)

২০ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিপাইমুখ কেন ? সব বাধ হবে আমাদের জন্য উপকারী

টিপাইমুখ বাধ নিয়ে ব্লগে আলোচনা-সমালোচনা-তর্ক-বিতর্ক কম হইলো না, কারো মতে ভারত খুব ভালো কাজ করছে এবং কারো মতে এইটা খুব জঘন্য কাজ... (কেও আমারে বাধ বানান নিয়ে ধইরেন না, কারণ চন্দ্রবিন্দু দিতে পারতেছি না :(()

যাই হোক আমার মনে হয় এই বাধ তৈরী হওয়াই আমাদের জন্য ভালো... চিন্তা করে দেখে এই বাধ হইলে আমাদের দেশের নদী-নালা সব শুকায়ে যাবে, তখন অই জমিতে আমরা ধান চাষ করতে পারবো, আমাদের দেশে তখন ১০ টাকায় ধান পাওয়া যাবে, মানুষ না খেয়ে মরবে না:) তারপর নদীর দেশ বাংলাদেশ হবে আরেক আরব দেশ... তখন অন্য সকল আরব দেশের মতো তেল পাইলেও পাওয়া যাইতে পারে ;)

চিন্তা করে দেখেন তখন আমাদের দেশে নদীর পানিতে ডুবে কোন মানুষ মরবে না, আমাদেরকে কোটি-কোটি টাকা খরচ করে সেতু নির্মাণ করতে হবে না, আমাদের মানুষ লঞ্চে না গিয়ে বাসে (যেখানে আগে লঞ্চ চলতো, সেখানে চলবে বাস) করে বরিশাল-পটুয়াখালী অথবা দক্ষিণের জেলাগুলাতে যাবে...

চিন্তা করে দেখেন আমাদের দেশে গরুর সাথে সাথে ঊট থাকবে কারণ দেশ মরুভূমি হইলে দেশে তো ঊট থাকতেই হবে, নাকি ? :D আমরা মজা করে কম দামে ঊটের মাংস খাবো, কি মজা কি মজা B-)

আরেকটু চিন্তা করে দেখেন, এই দেশে জায়গার কত অভাব, দেশে মানুষ জায়গা দখল করতে কত মারামারি-কাটাকাটি করে...সব নদী-নালা-খাল শুকায়ে গেলে তখন অইখানে গম, আলু চাষ হবে, মানুষ বাডি করবে, কত মানুষের নিজের বাডি হবে...হাছিনা-খালেদা তখন অইখানে জনসভা করতে পারবে...আহা কত জায়গা বেডে যাবে...আবার মানুষ ইচ্ছা মতো সন্তান পয়দা করতে পারবে, সব নদী শুকায়ে গেলে কত জায়গা :P, কত জমি, কত খাওয়া...

চিন্তা করে দেখছেন যে সমুদ্রের পানি বাডতেছে এবং আমাদের দক্ষিণের মানুষের থাকার জায়গা থাকবে না ২০/৩০ বছর পরে, তাই এখন আমরা যদি ভারতের এই মহান কাজে সহযোগিতা করি, তাইলে এইসব মানুষ গুলার থাকার জায়গা হবে...

আমাদের আব্বুর (জাতির আব্বু) নামে এতো কোটি টাকা খরচ করে সেতু নির্মাণ করতে হবে না (নামকরণ এখন যাই হোক না কেন, এক সময় অইটা আব্বুর নামেই হবে ;))...তার বদলে সেতুর মাঝখান দিয়ে যেই রাস্তা হবে অই মহাসডকগুলা জিয়া / জাতির আব্বু মহাসডক নামকরণ করতে পারি...

আমাদের দেশে সবাই বলে ছেলে-পেলের খেলার জায়গা / স্টেডিয়াম নাই, তখন আমরা জিয়া-মুজিবের নামে পদ্মা-মেঘনায় যেখানে আগে নৌকা চলতো, সেখানে স্টেডিয়াম তৈরী করবো..কারন জায়গার তো কোন অভাব থাকবে না....সেটাও হবে আমার জাতির আব্বু-চাচা'এর ড্রিম... :D দেশে কত বেশি বেশি ফুটবল-ক্রিকেট স্টেডিয়াম হবে...দরকার হইলে কাবাডি স্টেডিয়ামও হবে ...

কেউ বুঝতে চায় না, যে এই টিপাইমুখ বাধ হইলে আমাদের বড দাদারা খুশী হবে, তারা তখন আমাদের দেশের জন্য উপকারী এমন আরো ১০ টা কাজ করবে, এবং এইটাও কেও চিন্তা করতেছে না যে, আমাদের দেশে তখন ঊটের দৌড হবে, "ইন্টারন্যাশনাল ঊট দৌড" B-) কারণ মরুভূমি হইলে এইসব তো হবেই...

সবার কত চিন্তা এমন বাধ হইলে দেশের কত ক্ষতি হবে, কিন্তু কেও কি চিন্তা করে দেখছে যে এই বাধ হইলে দেশে বন্যা হবে না, সরকারের রিলিফের জন্য কষ্ট করতে হবে না, গরীব পানিতে ডুবে মরবে না (ধরে নিচ্ছি এই বাধ তৈরী করতে সহায়তা করলে দাদা'রা বর্ষাকালে পানি ছাডে দিবে না B-)) অন্তত দাদা'রা আমাদের ভালো চিন্তা না করলে কে করবে ???

আর সর্বশেষ মাছের রাজা ইলিশ ?? অইটা আবার কিরে ভাই ?? মরুভূমিতে মানুষ খেজুর খায়, শুকনা রুটি খায়...এইসব কাটাওয়ালা ইলিশ খাইয়া গলায় কাটা আটকায় মরে লাভ আছে কোন ?? তাও কারো ইলিশ খাইতে ইচ্ছা করলে হয় মায়ানমার নাইলে কলকাতা চইলা যাইয়েন...

তাই সবাই মিলে আসুন টিপাইমুখ বাধ নির্মাণ করতে আমাদের দাদা'বাবু, আমাদের বড ভাই, আমাদের শুভাকাঙ্খী ভারতের সাথে পাঙ্গা :P না নেই, বাধ তৈরীতে সহায়তা করি... কারণ ভারত তো বলছেই আমাদের ক্ষতি হবে এমন কোন কাজ তারা করবে না এবং দাদা-বাবুরা শিক্ষিত মানুষ, তারা মিথ্যা বলেন না...আমাদের মূর্খ কিছু পানি/পরিবেশ বিশেষজ্ঞ আছে যারা শুধু না বুঝে চিল্লায় এবং উল্টা-পাল্টা কথা বলে বুঝাতে চায় যে এই বাধ তৈরী হলে সেটা কত খারাপ হবে আমাদের জন্য... ছিঃ ছিঃ দেশপ্রেমিক হইলেই কি দেশের ভালো চাইতে হয় নাকি ??

আসুন সবাই টীপাইমুখ বাধ তৈরী করতে উঠে-পডে লাগি...:P
টিপাইমুখ বাধ নিয়ে ব্লগে আলোচনা-সমালোচনা-তর্ক-বিতর্ক কম হইলো না, কারো মতে ভারত খুব ভালো কাজ করছে এবং কারো মতে এইটা খুব জঘন্য কাজ...

সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সময়ের শেষ জন্মদিন !

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩

রাত তখন প্রায় তিনটা।
আমি জানালার পাশে বসে আছি, হাতে গাজার পট।
বাইরে আকাশে চাঁদ নেই। দূরে কোথাও একটা কুকুর ডাকছে।
টেবিলের ওপর একটা কাচের গ্লাসে অর্ধেক পানি রাখা।
হঠাৎ আমার... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪

আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

তূর্যের হত্যাকারি আসলে কে⁉️

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:৩৬

---

তূর্য: যে শিশুটিকে রাষ্ট্র বাঁচতে দিল না

নাম: নিসর্গ হোসেন তূর্য
বয়স: ১৫ বছর
পরিচয়: বিশেষ চাহিদাসম্পন্ন, অটিস্টিক শিশু
মৃত্যু: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, রাত সাড়ে ১০টা, আজিমপুরের বাসায়

তূর্য কোনো রাজনীতি করতো... ...বাকিটুকু পড়ুন

সুশীল আওয়ামীলীগ যে ছবি কখনো দেখে না

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪০

এক সুশীল স্পিকারের পাকিস্তান ভ্রমন নিয়ে খুব হতাশ। তার মতে মেজর জিয়া যদি বেঁচে থাকতেন তবে তিনিও পাকিস্তানের প্রেমে দেওয়ানা হয়ে যেতেন। অথচ জীবিত থাকতেই একজন যে পাকিস্তানের প্রেমে... ...বাকিটুকু পড়ুন

×