ছোট্র একটা ঘর, ঘরে অভাব আছে কিন্তু অসান্তি নেই, আছে শুধুই ভালোবাসা।
হাঁ আমি একটি সুখী দম্পতীর কথা বলছি , বিয়ে হয়েছে প্রায় ৪বছর ,অনেক প্রতিক্ষার পর কিছুদিন আগে একটি নতুন অতিথি আশার সু সংবাদ, পরিবারের সকলের যেন আকাশের পূর্নিমার চাঁদ হাতে পাওয়ার প্রতিক্ষায়, হঠাৎ করে প্রচুর রক্তক্ষরন নেওয়া হলো বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে, ডাক্তার যা বললেন তার জন্য মোটেও প্রস্তুত ছিল না তারা।
হাঁ বাচ্চা নষ্ট হয়ে গেছে , শরু হলো মা হবার মেয়েটির কান্না তাকে ঐ মূহুর্তে বোঝানোর মত ভাষা আমার ছিল না । এমনিতেই ব্যাথিত মন, শুরু হলো পরিবারের বিভিন্ন জনের বিভিন্ন অপ্রত্যাশীত কথাবার্তা, কেহ একবারও ভাবে না মা হবার আকাক্ষার মেয়েটির কথা, কেউ বুঝতে চায় না তার মনের কষ্টটা, সকলে দোসারোপ করছে তাকে।
( বিঃ দ্রঃ আমার মন ভাল নেই কারন আমিও বাবা হতে চেয়েছিলাম।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


