somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এসিড সহিংসতা প্রতিরোধ জরুরি

০১ লা মার্চ, ২০১১ সকাল ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারি-বেসরকারি নানা পর্যায়ের প্রচারণা, সচেতনতা বৃদ্ধি ও জনমত গঠনের প্রচুর কোশেশ সত্ত্বেও এসিড সহিংসতার হাত থেকে রক্ষা পাচ্ছে না নারী ও শিশুসহ নিরীহ নিরপরাধ সাধারণ মানুষ। ক্ষেত্রবিশেষে এই নির্মম নৃশংস সন্ত্রাসের ধরন কিছুটা কমেছে, তবে থামেনি। এই না থামার কারণে আজও এই বাংলাদেশে প্রতি তিনদিনে একটি করে এসিড সহিংসতার ঘটনা ঘটছে। বিকৃত কিংবা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে আমাদের আত্মার আত্মীয়রা, পুড়ছে কপাল, ভাঙছে সংসার, অন্ধকার হয়ে যাচ্ছে ভবিষ্যত্। কত স্বপ্ন, কত সম্ভাবনা পুড়ে ছাই হয়ে যাচ্ছে এসিডের নিচে। নিক্ষিপ্ত এসিডের সৃষ্ট দগদগে ঘা কত জীবনকে বিলীন করেছে অবর্ণনীয় যন্ত্রণার মধ্যে।
এসিড সারভাইভারদের জাতীয় সম্মেলন হয়ে গেল রাজধানীতে ক’দিন আগে। জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল এবং এসিড সারভাইভারস ফাউন্ডেশন ছিল উদ্যোক্তা। বক্তৃতার কাতারে মন্ত্রী-আমলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। যদিও কাজের বেলায় এসব লোকের অংশগ্রহণ প্রায় থাকে না বললেই হয়। স্রেফ কিছু আনুষ্ঠানিকতার জন্য এদের গালভরা বাণীর স্বাদ অনিচ্ছাকৃতভাবে হলেও গলাধঃকরণ করতে হয়। তারপরও এদের কেউ যখন বলে, দুর্ঘটনাজনিত কারণেই হোক বা সমাজের হিংস্র শ্রেণীর অসভ্য মানুষের দ্বারাই হোক, এসিড দগ্ধ মানুষই কেবল বোঝে এর যন্ত্রণা কতটুকু, তখন এসিড দগ্ধদের সেবা নিশ্চিত করা এবং এসিড সহিংসতা প্রতিরোধে সরকারি সেবাদানকারী সংস্থাকে আরও এগিয়ে আসার অনুরোধ তাই অন্তঃসারশূন্য কিংবা অযথার্থ বলে মনে করা যায় না। সরকারি-বেসরকারি সংস্থাগুলোর কারণেই এসিড সন্ত্রাসের অনেক দিক এখন পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি। যদিও সরকারি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর গাফিলতির কারণে অনেক সময় অপরাধী পগারপার হয়ে যায়। আবার এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার কাজ ৯০ দিনের মধ্যে শেষ করার বিধান থাকলেও আইনের ফাঁক-ফোকর দিয়ে পার পেয়ে যায় অপরাধী। এই পার পেয়ে যাওয়ার সুযোগের উপস্থিতির কারণেই যে এসিড সহিংসতা নির্মূল করা যাচ্ছে না, তাও বলাইবাহুল্য।
এসিড সহিংসতার দুটি দিক স্পষ্ট। একটা হলো এর প্রতিরোধ, অন্যটি এসিড সারভাইভারদের সেবা নিশ্চিত করার প্রসঙ্গটি। প্রতিরোধের দিকের প্রধান সমস্যা আলোচিত হয়েছে। সেবার দিকটি সমস্যাকীর্ণ। আমাদের দেশে এসিড সহিংসতা ঘটে সাধারণ নারী ও শিশুদের ওপর। আবার এসিড সহিংসতার ৯৬ ভাগ ঘটনাই ঘটে গ্রামাঞ্চলে। নারী ও শিশুদের ওপর এই ভয়াবহ নির্মমতার কারণ হলো তারা অপরাধীর তুলনায় দৈহিক শক্তিতে দুর্বল। অন্য উদ্দেশ্যটি হলো দৈহিক সৌন্দর্য বিনাশ করা। আবার এই হিংস্রতা যেহেতু কম-বেশি গ্রামকেন্দ্রিক, সেহেতু আক্রান্তদের বেশিরভাগ ক্ষেত্রেই চিকিত্সা দেয়া সম্ভব হয় না। কখনও যত্সামান্য চিকিত্সা দেয়া গেলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপর্যাপ্ত। তাছাড়া গ্রামের মানুষের পক্ষে আর্থিক অসচ্ছলতার কারণে কিংবা সচেতনতার অভাবের জন্য উন্নত চিকিত্সা নেয়ার জন্য শহরে যাওয়াও সম্ভব হয় না। এ কারণে আক্রান্তকে সারা জীবনের জন্য বরণ করে নিতে হয় বিকৃত চেহারা বা বিকলাঙ্গ দশা।আরও একটি বেদনার দিক আছে। সরকার প্রতিবছর এসিড দগ্ধদের পুনর্বাসনের জন্য ২ কোটি টাকা বরাদ্দ দেয়, কিন্তু আমাদের দুর্ভাগ্য এ বরাদ্দের টাকা হতভাগ্য এসিড দগ্ধদের কাছে বেশিরভাগ ক্ষেত্রেই পৌঁছে না। এই অর্থ বিতরণের জন্য প্রতি বছর নিয়মমাফিক জেলা প্রশাসকদের কাছে তালিকা চাওয়া হয়, কিন্তু আমাদের জেলা প্রশাসকরা সেই তালিকা প্রেরণ করার ক্ষেত্রে প্রদর্শন করেন উদাসীনতা। অনেক সময় উপর থেকে বার বার তাগাদা দেয়ার পরও তাদের মনোযোগ পাওয়া যায় না। এই উপেক্ষার কারণে সরকারি ফান্ডে টাকা থাকা সত্ত্বেও এসিড দগ্ধরা তার নাগাল পান না। নিতে পারেন না প্রয়োজনীয় জরুরি চিকিত্সা। কিনতে পারেন না ওষুধ বা পথ্য।
আমরা ও সমস্যা ক্ষেত্রবিশেষে অঙ্গাঙ্গী। অঙ্গাঙ্গী বলেই হতাশ হওয়ার কিছু নেই। অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাড়া আর অন্য কোনো বিকল্প নেই আমাদের সামনে। সে জন্যই এসিড দগ্ধদের পাশে দাঁড়াতে হবে যথার্থ দায়িত্ববোধ নিয়ে। এসিড সহিংসতার মূলোত্পাটনের জন্য নিতে হবে কার্যকর পদক্ষেপ। যে আইন আছে তা যদি পর্যাপ্তবোধ না হয়, তাহলে নতুন আইন তৈরি করতে হবে। কি কি কারণে এই নির্মম হিংস্রতা মানুষের মধ্যে জন্মে তার নিরাময়ও আজ জরুরি। পাশাপাশি অপরাধীকে অবশ্যই আইনের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। আক্রান্তদের দিতে হবে প্রয়োজনীয় সেবা, আনতে হবে পুনর্বাসনের আওতায়। দূর করতে হবে গাফিলতি। তাহলেই হয়তো এক সময় এই বর্বরতা থেকে সমাজ রক্ষা পাবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×