somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বান্দরবানে একদিন

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিস গিয়ে দ্রুত কাজ গুছিয়ে নিলাম, সামনে তিনদিন থাকব না তাই আমার কাছে রাখা ফাইলগুলো সিনিয়র কলিগ জুয়েল ভাইকে (টিভি নাট্য অভিনেতা) বুঝিয়ে দিলাম এবং আমার প্লান ওনাকে জানালাম। জুয়েল ভাইয়ের অনাপত্তি আমাকে কিছুটা আশ্বস্ত করল। ব্যাংকের কাজ চটপট সেরে অফিসে আনা লাঞ্চ খেয়েই জর্জ কোর্টে হাজিরা আছে বলে স্যারের কাছ থেকে বিদায় নিলাম। যেহেতু আমার কোম্পানীর দায়ের করা পাঁচটি মামলার বাদি। স্যার কোন প্রকার ওজর আপত্তি ছাড়া শুধু একবার ক্যাক ক্যাক শব্দ করে ‘আচ্ছা যান’ বলে ঘাড় কাত করতেই আমি গুলির বেগে বেরিয়ে পড়লাম।
আমার ১১৫ সিসির মোটর সাইকেল পুরানা পল্টন হয়ে গোড়ান অভিমুখে কখনো ঘন্টায় ৩০ কিঃমিঃ আবার কখনো ৮০ কিঃমিঃ গতিতে ছুটে চলল। বাসায় সবকিছু গোছগাছ করাই ছিল শুধু আমার অপোয় টাইম পাস করা ছাড়া ওনাদের আর হাতে কোন কাজ নাই। উত্তেজনায় এ ঘর থেকে ও ঘরে নেংটি ইদুরের মতো দৌড় ঝাপ করছে আমার তিন বছর ছেলে ফাহিম। কখনো বা লাফদিয়ে উঠে পড়ছে মায়ের গোছানো লাগেজের উপর আবার কখনো বা দাদির ব্যাগ। এই নিয়ে চিৎকার চেচামেচি শুনতে শুনতেই আমার ঘরে প্রবেশ। সময় প্রায় দুইটার কাঁটা ছুঁই ছুঁই ঝট পট দ্বিতীয়বারের মতো গোসল সেরে বেরিয়ে পড়লাম ফকিরাপুল সৌদিয়ার কাউন্টারের উদ্দেশ্যে। আব্বা-আম্মা এক রিক্সায়, ভাইয়া লাগেজপত্র নিয়ে অন্য রিক্সায় এবং ফাহিমকে নিয়ে আমরা উঠলাম তৃতীয় রিক্সায়। সবাইকে বলা আছে ফকিরাপুল গিয়ে নামবে। আমাদের রিক্স আগেই পৌঁছে গেল এর পর ছোট ভাইয়ারটা, কিন্তু আব্বাকেতো দেখতে পাচ্ছি না ! মনে হয় গুলিস্তানের দিকে চলে গেছে। একটু পরেই গাড়ি ছাড়বে, মনের মধ্যে এক বিরক্তিকর অনুভূতি; রিক্সাওয়ালাকে মনে হয় ঠিক মতো বলা হয়নি। যেহেতু মোবাইলের যুগ অতি সহজেই লোকেট করলাম এবং রিক্সাওলাকে একটা ধাতানি দিয়ে আমাদের গাড়ির দিকে এগোলাম। এটি মূলত ছোট্ট একটা ফিডার পরিবহন বলা চলে, ফকিরাপুল থেকে কমলাপুর পর্যন্তই এটার গন্তব্য। গাড়ি চেঞ্জ করতে করতেই হঠাৎ করে ঝড় ছেড়ে দিল। ধুলার কবল থেকে বাঁচতে তড়িঘড়ি করে জানালা টানতে গিয়েও কিছুটা কমলাপুরের ফ্রেশ ধুলা হজম করতে হলো। বিরক্তিকর যানযট কাটিয়ে মেঘনা ব্রিজ পর্যন্ত যেতেই দু’ঘন্টা সময় পার হয়ে গেল। গাড়ির কন্ডিশন বেশ ভাল; বিশেষ করে ঢাকা-বাগেরহাট রুটের গাড়ির তুলনায় অনেক বেশি ভালই বলতে হবে। আমরা সাধারনত ঐ রূটে পর্যাটক, সুন্দরবন কিংবা বনফুলের মতো গাড়িতে যাতায়াত করতে অভ্যস্ত। এই বিশেষ ধরনের পরিবহনগুলোর রয়েছে বিশেষ বিশেষ গুণ। যেমন ধরুন যাত্রাপথে একটু পরপর হেলপারের মুখে শুনতে পাবেন “এই বাগেরহাট; ডাইরেক্ট বাগেরহাট, সিট ফাঁকা আছে...............” ইত্যাদি ইত্যাদি। টু-পাইস কামানোর জন্য এই রূটের মতো আর দ্বিতীয়টি খুঁজে পাবেন না। প্যাসেঞ্জারের গালি শুনতে শুনতে হেলপার এবং ড্রাইভারদের চেহারায় কিছুটা পরিবর্তন এসেছে। ওরা কানে কম শোনে ওদের চামড়া গন্ডারের কাছাকাছি, ওদের অনুভূতি রোবকাফের মতো। আপনি মাওয়া ফেরি পার হয়েই দেখতে পাবেন গাড়ির সীটতো ফাঁকা নাই-ই উল্টে আপনার পাশে গাড়ির ঠিক মধ্যে লুঙ্গি পরা কোন ভদ্রলোক গাট্টি বোচকা নিয়ে মোড়ায় বসে আছে। ভাল করে ল্য করলে দেখতে পাবেন কোলের মধ্যে একজন নাতি বা পোতা ঠিকই বসা আছে আর তার হাতে বাংলা আইসক্রিম, চেটে চেটে খাচ্ছে আর রস গড়িয়ে আপনার হাটুতে পড়ছে !

চলবে................
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×