আবু উমামাহ (রাঃ) হতে বর্ণিত; তিনি বলেন ঃ রসূলুল্লাহ (সঃ) লাঠির উপর ভর করে বের হলেন। আমরা তাঁর জন্য দাঁড়ালাম। তিনি বললেনঃ অনারবগন একে অপরকে সম্মান করার জন্য যেভাবে দাঁড়ায় তোমরা সেভাবে দাঁড়িওনা।
(আবূ দাউদ, মিশকাত ১ম খন্ড ৪০৩ পৃঃ)
সাঈদ বিন আবিল হাসান হতে বর্ণিত; তিনি বলেনঃ আবূ বাকরাহ আমাদের মাজলিসে আসলেন। অতঃপর মাজলিস থেকে একব্যক্তি দাঁড়াল, তিনি ঐ মাজলিসে বসতে অস্বীকার করলেন এবং বললেনঃ নাবী (সাঃ) এটা (দাঁড়ানো) কে নিষেধ করেছেন।
(আবূ দাউদ ২য় খন্ড ৬৬৪ পৃঃ, মিশকাত ১ম খন্ড ৪০৩ পৃঃ)
মুয়অবিয়াহ (রাঃ) হতে বর্ণিত; তিনি বলেন ঃ রসূললুল্লাহ (সাঃ) বলেছেন ঃ যে ব্যক্তি তার সম্মুখে অপর লোকদের প্রতি মুর্তির ন্যায় দাঁড়িয়ে থাকা পছন্ত করে, সে যেন জাহান্নামের মধ্যে তার বাসস্থান বানিয়ে নেয়।
(আবূ দাউদ, তিরমিযী, মিশকাত ৪০৩ পৃঃ)
আমরা না জেনে কত কিছুই না করে থাকি। আসুন সহীহ হাদিস এবং আল কুরআন-এর আলোকে জীবন গড়ার চেষ্টা করি। অন্তত আমাদের ভুল গুলো শুধরানোর চেষ্টা করি। আমীন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



