somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম রাজনীতি নিয়ে কিছু কথা

১৯ শে জুন, ২০১৬ সকাল ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলার সুদীর্ঘ ইতিহাস সাক্ষ্য দেয়, প্রজন্মের পর প্রজন্ম, কোনো ধরণের সাম্প্রদায়িকতার আচরণ না দেখিয়েই, হিন্দু মুসলমানসহ অন্যান্য ধর্মের মানুষজন খুব শান্তিতে একই পরিসরে বাস করেছে।যখন কোনো রাজনৈতিক দানবের শ্বাস পড়েছে কোনো জনগোষ্ঠীর উপর,তখনি শুধু মানুষে মানুষে বিভেদ হয়েছে,আক্রোশ - আক্রমণ আর যুদ্ধের মাধ্যমে সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করা হয়েছে।
কোনো ধর্মে মানুষের ক্ষতিসাধনের নীতি লেখা নেই। মানবজাতির জন্য ক্ষতিকর কোনো আইনজারি করেনি কোনো নবী- রাসুল, শিব কিংবা স্বয়ং বুদ্ধদেব।সময়ের সেরা বুদ্ধিমান ব্যক্তি হিসেবেই পরিচিত ছিলো, যারা বিভিন্ন ধর্ম প্রচার বা স্থাপন করেছেন।
আমার শ্রদ্ধেয় নানা, যিনি ইরাক-ইরান যুদ্ধ প্রত্যক্ষ করেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনমাস পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দি ছিলেন, মিশর-আফগানিস্থান-পাকিস্তান-ভারত চষে বেরিয়েছেন,জীবিকার শেষকালে ঢাকার দয়াগঞ্জে ব্যবসা করেছেন, তাঁকে আমি দেখছি, অসংখ্য হিন্দুলোকের সাথে বন্ধুত্ব গড়তে। দয়াগঞ্জের তখনকার সেরা গরুর দুধের ব্যবসায়ী, 'রামার বাপ' নামে খ্যাত, ছিলেন নানার কাছের বন্ধু। একই মহল্লার খ্রিষ্টান মিস্টার আলেকজান্ডারের সাথে নানা জম্পেশ আড্ডা দিতেন বিভিন্ন দেশের রকমারি ভাষায়,যা আমরা বুঝতাম না,অবাক হয়ে শুনতাম ।আমার নানা কিন্তু মুসলমান, পাঁচ ওয়াক্ত নামাজ তিনিও পড়েন।

এরকম অসংখ্য দৃষ্টান্ত বিদ্যমান।
কিন্তু ইদানীং ধর্মের নামে অরাজকতা সৃষ্টি করছে কিছুলোক। দোষ দেওয়া হচ্ছে ধর্মের। ধর্মের প্রতি মানুষের মনে ভুল ধারনা সৃষ্টি করছে।নাস্তিক হচ্ছে অহরহ। আর যারা ধর্মের উপর আছে, তারাও ধর্মকে শ্রদ্ধা করছেনা। কিন্তু এসবের জন্য আদতে আমরা নিজেরা দায়ী। একটি স্বার্থপরায়ণ বিপদগ্রস্ত গোষ্ঠী দায়ী। আজন্ম হিংসুক নোংরা চেহারার রাজনীতি দায়ী। আর আমরাও রাজনীতির স্বার্থ হাসিল করতে উৎসাহ নিয়ে এগিয়ে যাই।
আসলে আমরা পিছিয়ে গেছি অনেকদূর।

সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ সকাল ৯:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×