somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্যালাতিয়া এবং প্যাগম্যালিয়নের চিঠি।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গ্যালাতিয়ার প্রতি প্যাগম্যালিয়নের কাল্পনিক চিঠি

❑
প্রিয়তম গ্যালাতিয়া,
অভিনন্দন জানাই । আর নত হই উলঙপদতলে, পরম ভক্তিতে। ভালোবাসি বলতে চাইনি আমি কখনো। 'ভালোবাসা' আজ আর নেই আপন উজ্জ্বলতায় , শুধু কয়টি সস্তা শব্দ একত্রে উচ্চারণ যেন ।
আমি তোমায় পুজো করি হে দেবী। বুকের লাল রক্ত ঢলে পড়ে পুজোমন্ডুপে। রঙিন আগুন শিখা আর ধূপের কড়া ঘ্রাণই সাক্ষী দেয়, ভক্তিতে কার্পণ্য করে না তোমার প্যাগম্যালিয়ন।
আমি অন্ধ হয়ে আছি তোমার ধ্যানে। অস্পষ্ট হয়ে গেছে পৃথিবীর যাবতীয় বস্তু-প্রাণী। হুটহাট তুমি আমার ঘরে হাঁটো নাচো আর ভূমি সুগন্ধে ভরিয়ে হেসে উঠো চুড়িদার আওয়াজে । ফেলে রাখো বুকের বসন। এক মুহূর্তে মাতাল হই আমি। গায়েব হই পৃথিবী থেকে। কেউ পায় না আমায়। আমি কারো নই। মৃত আমি। তোমার ভেতরেই বেঁচে উঠি। বাঁচার তীব্র লোভে বিশ্ববেহায়া। লজ্জানত মুখ গুঁজে দেই তোমার বোতাম খোলা বুকে।

আমি জীবিত ছিলাম কি কখনো? ছোট্ট একটা নদীকে আশ্বস্ত করে সমুদ্র বানিয়েছিলো যেই কুলক্ষি ঋতু, সেই ঋতুতেই প্রচণ্ডমূর্তি ভূমিকম্পে ভূমি উলটে মরুভূমি হয়ে ছিলো। শতাব্দীর পর শতাব্দী মানুষের অগোচরেই জ্বলে জ্বলে শুষ্কতম বালি উড়ে গিয়ে পড়েছিলো ঈশ্বরের বৈঠকখানায়। তিনি ফিরেও তাকাননি। আর যাওয়ার পথ ছিলোনা গ্যালাতিয়া।

তাই কোথায়ও আর যায়নি। ফিরছিলাম,ফিরতে ফিরতে গুটিয়ে নিতে নিতে অদৃশ্য করে ফেলেছিলাম নিজেকে ।
হঠাৎ তুমি কবর খুঁড়ে পচা শরীরে মাংস বসাতে আরম্ভ করলে। রঙিন পশম বুনলে। চোখে পরালে স্বর্গ ছোঁয়াআতর।
এখন আমি চোখ মেললে তোমায় দেখি গ্যালাতিয়া। আমি ঘুম ভুলে গেছি।খাওয়া ভুলে গেছি।নখ কাটতে ভুলে গেছি। দাঁত মাজতে ভুলে গেছি। ভুলে গেছি পৃথিবীতে তুমি ছাড়াও আরো কিছুর অস্তিত্ব আছে।

কাঠপাখির পাখায় চড়ে যাই তোমার শহরে। শহরের সেই বাড়ির ছাদে, যেখানে ছাতাওয়ালা একটি বৈঠকখানায় আমরা বৃষ্টিতে ভেজা চা পান করি।রাতের বেলায় বেরিয়ে পড়ি বন্যবিড়ালের মত। ডাহুকের মত ডেকে ডেকে পুকুরপাড়কে করে তুলি পানশালার উৎসববাতি।

গ্যাতালিয়া, চলো জাহাজে উঠে যাই, কাপ্তান সাজিয়ে রেখেছেন নৌবহর। সাইরেন অপেক্ষা করছে তোমার আর আমার প্রবেশের। তুমি পা ফেললেই কোলাহলময় হয়ে উঠবে জাহাজ, হাজারো মদ্যপ দেব-দেবীর মাতাল করা সঙ্গীতে।

চেয়ে দেখো, আমার জামার বোতামে বোতামে তোমার লালাজল বাজনা বাজায়।আমার পিঠের ডানাদুটি আমাদের ভক্তিপূজার শক্তিতে গজিয়েছে। যত গুটিয়ে নেওয়ার অভিনয় করছো,ততই দীর্ঘকায় হচ্ছে তারা। এবার আমাদের উড়ার সময়। আকাশ ছাড়া আমাদের তো আর কোনো আবাস অবশিষ্ট নেই গ্যালাতিয়া।

যদি ছেড়ে দেয় জাহাজ আমাদের ছাড়াই।যদি আর উঠা না হলো সোনাইজাহাজে। বকেদের মাছ ধরার কৌশল শেখা হবে না আর। শেখা হবে না কীভাবে পাহাড়ের বাঁকেও চালক তার একমাত্র সন্তানের চুমু চোখের ভ্রুতে ঝুলিয়ে রাখে। কীভাবে ডেকে ঢুকা প্রচণ্ড ঝড়ের তলোয়ার বুকে গেঁথে নাচতে নাচতে এগিয়েই যায় জাহাজটি , পেছন ফেরা তার রক্তে লেখা নেই।
গ্যালাতিয়া, রাস্তার কুকুরটি রাস্তায় পড়ে থাকবে একা।তোমার জুতারহিল থেকে খসে পড়া বালিরা শুয়ে থাকবে তার পশমের আলে। কেউ জানবে না তার জন্যই জাহাজটির এতো আয়োজন। কেউ জানবে না, গভীর অন্ধকারের ভেতরও নড়ছে এক প্রাণ, যার পকেটে হীরার খনির পথের মানচিত্র গুঁজা আছে।

❑
ভাস্কর প্যাগম্যালিয়ন।

লেখকঃ পাভেল আল ইমরান।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×