রুপা এখন নার্সারীতে পড়ে।প্লে-বেবী থেকে ২য় হয়ে নার্সারীতে উঠেছে সে।রুপার খুব ইচ্ছা ফার্স্ট হবার।কারন ফার্স্ট হলে ওদের স্কুলের টিচাররা রঙ পেন্সিলের বক্স,আর্ট খাতা আর অনেক সুন্দর ছবি অলা গল্পের বই দেয়!!রুপাও অবশ্য গল্পের বই পেয়েছে!!কিন্তু সেটা তার একদমই পছন্দ হয়নি!!ওর বান্ধুবী আরিশা যে ফার্স্ট হয়েছে,ওর রঙ পেন্সিলের বক্সটা অনেক সুন্দর!!রুপা এখন তাই ফার্স্ট হবার জন্য পড়ছে!!
বোঝাই যাচ্ছে...রুপা পড়াশোনায় খুবই ভালো!কিন্তু রুপা কিন্তু খুবই ভীতু।রুপা অনেক কিছু ভয় পায়!ভুত ভয় পায়,ব্যাং ভয় পায়,তেলাপোকা ভয় পায়,আরো কত কি যে ভয় পায়!!
একদিন রুপা বসে বসে টিভিতে কার্টুন দেখছে,এমন সময় একটা তেলাপোকা ঊড়ে এলো।রুপা তো ভয়ে চিৎকারই করে উঠলো!রুপার চিৎকার শুনে দৌড়ে এসে মেরে ফেলল ওটাকে।রুপা তো বাবার সাহস দেখে অবাক!!
রুপা জিজ্ঞেস করল,
-"বাবা তোমার অনেক সাহস?"
-"হুম।অনেক সাহস!!"
-"তুমি কিচ্ছু ভয় পাও না?"
-"নাহ"
-"কেন?"
-"আমার কাছে একটা নাই-পরী আছে।সেই পরীর কথা শুনলে অনেক সাহস দেয় পরী!!"
-"আমিও নাই পরীর সব কথা শুনব।আমাকেও কি পরী সাহস দেবে?"
-"অবশ্যই দেবে।আমি পরীকে তোমার কথা বলব!"
-"আমিও নাই-পরীকে দেখবো!"
-"নাই-পরীকে শুধু আমিই দেখতে পারি!!আর কেউ পারে না!!"
-"নাই-পরী তোমাকে এত্ত সাহস দিলো?"
-"পরী তো শুধু সাহসই দেয় না!পরী অনেক অনেক উপহারও দেয়!"
-"রঙ পেন্সিল,ছবি অলা বই সব দেয়?"
-"ওগুলো ফার্স্ট হলে দেয়!!"
রুপা তার বাবাকে বলে দিলো,রাতে যখন নাই-পরী আসবে তখন যেন বাবা তাকে রুপার কথা বলে।আর পরি যেন রুপাকে অনেক সাহস দিয়ে যায়!!
পরদিন সকালে,রুপার বাবা অনেক গম্ভীর হয়ে রুপাকে বলল,
-"রুপা,তমাকে তো নাই পরী কিছুই দিবে না!!"
রুপা কাদোঁ কাঁদো হয়ে বলল,
-"কেন?"
-"পরী বলল,তুমি নাকি দুধ খাও না?মা শাক-সবজি রান্না করলে তুমি খেতে চাও না?"
-"হুম"
-"কেনো?"
-"ভাল লাগে না!"
-"পরী বলেছে,তুমি যদি এগুলো প্রতিদিন খাও তবেই সে তোমাকে সাহস দেবে,উপহার দেবে!!বলো,উপহার পেতে চাও?"
-"চাই!"
-"তাহলে দুধ ডিম,শাক-সবজি সব খেতে হবে প্রতিদিন!খাবে তো?"
-"খাবো!"
-"পরী কিন্তু সব দেখতে পায়!যদি না খাও তাহলে সেটাও দেখবে পরী!"
-"খাব।প্রতিদিন খাবো!!"
*** *** ***
রুপা এখন অনেক সাহসী!কোন কিছুকেই ভয় পায় না সে!!কারন সে প্রতিদিন শাক-সবজি,দুধ-ডিম খায়!তাই পরী তাকে অনেক সাহস দিয়েছে!!
রুপা এখন ক্লাস ওয়ানে পড়ে।নার্সারী থেকে ফার্স্ট হয়ে ক্লাস ওয়ানে উঠেছে!তাই টিচাররা রুপাকে দিয়েছে রঙ পেন্সিলের বক্স,আর্ট খাতা,ছবি অলা গল্পের বই!!আর নাই-পরী দিয়েছে সুন্দর ছবি অলা কবিতার বই আর দিয়েছে পরীর মত একটা ড্রেস!!এই ড্রেস পড়লে রুপাকেও পরীর মত দেখায়!!আবার ফার্স্ট হলে পরী রুপাকে আরো অনেক জিনিস দেবে!!!
গল্পঃ "রুপা এখন খুব সাহসী"(
১০- পোস্ট!!
শুধুই কুটুশ-কাটুশ গুল্টু সোনাদের জন্য!!
)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৫টি মন্তব্য ২৫টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।