somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচিত্র অভিপ্রায়

০৯ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“ঐ রাতুল... ফোনটা ধর না বাপ। সেই কখন থেকে একটানা বেজে চলেছে...” বিরক্তির সুরে বলে উঠলো জুয়েল।
গতো ২ বছর ধরে একসাথে থাকে রাতুল আর জুয়েল। খুব ভালো বন্ধু ওরা, কিংবা বন্ধুর থেকে বেশি কিছু।
ঢাকার একটি প্রাইভেট ভার্সিটি থেকে BBA করছে। ব্যাচেলর থাকে ।
ফোনটা হাতে নিতেই লাইনটা কেটে গেলো। ফোনটা রাতুলের আম্মুর ছিলো।
প্রতিদিন সকালেই এভাবেই ঘুম ভাঙ্গে রাতুলের।
জুয়েল অবশ্য অনেক আগেই উঠে। সকালের নামাজ পড়ার জন্য।
ঘড়ির দিকে তাকিয়ে দেখে ৯ টা বাজে। অনেক দেরি হয়ে গেছে।
আজ শুক্রবার। প্লান ছিলো তারা সবাই মিলে সারাদিন রাসেলের সাথে কাটাবে।
অনেক মজা হবে।
আজ রাসেলের জন্মদিন। তাদের ক্লাসের ফার্স্টবয় ছিলো রাসেল।
সকাল ৯.৩০ টার মধ্যে পার্কে চলে আসতে বলেছিলো রাতুল ও জুয়েলকে।
তারাতারি বিছানা ছেড়ে পেস্ট লাগিয়ে ব্রাশ মুখে দিয়ে কাধে তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে পড়লো রাতুল।
১৫ মিনিটের মধ্যে গোসল সেরে বের হলো রাতুল।
তখন জুয়েল বেরুনোর জন্য রেডি হয়ে বসে আছে।
ও বললো – “তারাতারি রেডি হয়ে নে, নাইলে কপালে আজ খারাপই আছে”
“দোস্ত ১মিনিট, আমি রেডি হচ্ছি। তোর মতো আধাঘণ্টা ধরে সাজার দরকার নাই আমার, আমারে কেউ দেখতে আসতেছে নাহ” – জুয়েল হেসে বললো।
ঠিক কাটায় কাটায় ৯.৩০ এ বিপ্লব উদ্যানে এসে পৌঁছল রাতুল ও জুয়েল।
এসে দেখে রাসেল ছাড়া সবাই উপস্থিত। মইন হেসে বলে উঠলো – “কিরে , আমাদের টিকটিকির এতো তারাতারি ঘুম ভাঙলো কেমনে?”
“হাহাহা, ঠিকই বলছস” মইনের কথায় সমর্থন দিলো সবাই।
রাতুল কিছু মনে করে না এতে। রোজই বলে ওরা।
“কিন্তু যার জন্য আজ এতো প্ল্যান ঐ হারামি কই?” জুয়েল বলল।
“মামা, এই যে আমি” – পেছন থেকে বলে উঠলো রাসেল।
এইমাত্র রাসেল পার্কে এসে পৌঁছল।
“এতো দেরি করলি যে?” – রাতুল জিজ্ঞেস করলো রাসেলকে।
-“আরে বলিস না”
-“কি হইছে?”
-“আরে তেমন কিছু নাহ, ফুফু আসছে গ্রাম থেকে আজ সকালে, ফুফাত ভাই-বোনগুলো আসতে দিচ্ছিলো নাহ”
“ফুফাত বোন ও আছে তোর? আগে কখনো বলস নাই যে?” – মইনের প্রশ্ন
“আরে বুঝস না কেন? আমাদের বললে যদি ওর হাতছাড়া হয়ে যায়, তাই আর কি...” – হাসতে হাসতে বলল রাতুল।
“ধুর! খালি ওইসব ঘোরে মাথায়, তাইনা?
তোরা কখনো জানতে চাস নাই, তাই বলি নাই আর কি।
আর ও আমার বোন, শুধু বোন” – রাসেল বলল।
নাম কি? কিসে পরে? কোন বয়ফ্রেন্ড আছে? এইরকম হাজারটা প্রশ্ন করা শুরু করলো জুয়েল।
রাসেলের খালাত বোনের নাম সামান্তা, এইবার এসএসসি দিয়েছে দিয়েছে গ্রামের স্কুল থেকে।
“চল! আজ তোদের একটা ট্রিট দিবো” – রাসেল বলল।
“আরে বাবা, আইজ সূর্য কোনদিকে উঠছে রে? আমাগো কঞ্জুস কয় খাওয়াইবো।“ – হাসির ছলে বললো মইন।
জুয়েল, রাতুল, মইন, রাসেল ওরা খুব ভালো ফেন্ড। একেবারে অন্তরঙ্গ বন্ধু যাকে বলে।
যদিও রাসেল ও মইন অন্য ভার্সিটিতে পরে।
যেখানেই যাবে একসাথে যাবে ওরা।
সারাদিন অনেক মজা করলো ওরা।
একসাথে জুমা পরলো।
রাসেল বললো – “আজ সন্ধায় বাসায় একটা পার্টি আছে, চলে আসিস তোরা”
এরপর সবাই যে যার বাসায় চলে গেলো।
“কিরে , সবাই আসছে, তুই আসবি না?” – রাতুলকে ফোনে বলছে রাসেল।
-“সরি দোস্ত, শরীরটা খুব খুব খারাপ, পারলে কি আসতাম না বল?”
-“আমি অতোশতো বুঝি না, মরলে মর, আজ তুরে আসতেই হবে”
-“ঠিক আছে, দেখি”
বলেই ফোনটা রেখে দিলো রাতুল।
৩০ মিনিট পর রাসেলের বাসায় পৌঁছল রাতুল। হাতে ছোট একটা প্যাকেট।
দরজা খুলে দিলো তার ফুফাত ভাই সামির।
২য় বার রাতুল এসেছে রাসেলের বাসায়। আগেরবার রাসেলের আব্বু যখন হার্টঅ্যাটাক করেছিলো তখন সবার সাথে এসেছিলো রাতুল।
ঘরটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিলো।
তবে সবকিছু ছাড়িয়ে রাতুলের দৃষ্টি কেড়েছিল একটি মেয়ে।
বয়স ১৬-১৭ হবে। সাদা জামায় তাকে একদম পরীর মতো লাগছিলো। কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলো সে ঐ মেয়েটির মাঝে।
ধ্যান ভাঙল মইনের ধাক্কায়। বললো – “তুই না মাইয়াগো রে দুর্বল খাত বলস? এই মাইয়ার দিকে এইরকম তাকায় আছস কেন?”
রাতুল কিছু বললো না, খালি একটু মুচকি হাসলো।
একটু পরই মুল অনুষ্ঠান শুরু হলো। কেক কাটার পর রাসেল তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলো।
তখন জানতে পারলো যে, মেয়েটি রাসেলের ফুফাত বোন সামান্তা।
এর দুইমাস পর, রাসেল ফোন দিলো রাতুলকে – “ দোস্ত, সামান্তারে তো কলেজে ভর্তি করাতে হবে, আমার তো আজ একটা appointment আছে। তাই আমি থাকতে পারছি নাহ, তুই একটু নিয়ে যেতে পারবি ওকে?”
কি আর করা, কিছুক্ষন পর রাতুল রাসেলের বাসা থেকে সামান্তাকে তুলে নিলো।
মেয়েটিকে আজ অন্যরকম একটা সুন্দর লাগছে।
রিক্সায় অনেকটা পথ রাতুল চুপ করেই ছিলো।
নীরবতা ভাঙলো সামান্তাই... “ভাইয়া, আপনি কি কথা বলতে জানেন না নাকি?”
কথাটায় রাতুল কেমন যেন লজ্জা পেলো।
তারপর বললো – “আসলে আমি কথা বললে তুমি কিভাবে নিবে তা ভেবেই বলিনি”
তারপর মেয়েটি হেসে বললো – “আরে, আমি কিভাবে নিব মানে? এটা একটা স্বাধীন দেশ, কথা বলার অধিকার সবার আছে।“
তারপর তাদের মধ্যে পরিচয় পর্বটা সারলো।
একে অপরের ফেসবুক আইডি নিলো।
রাতে রাতুল সামান্তাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাল।
একটু পরেই ফ্লাসে ভেসে উঠলো “Samanta Sabrin accepted your friend request”
লিখাটা দেখে ওর খুব ভালো লেগে উঠলো।
তারপর ও সামান্তার প্রোফাইল চেক করতে গিয়ে মনটা খুব খারাপ হয়ে গেলো
এই দেখে যে রিলেশনশিপ স্ট্যাটাস “in a relationship”
তারপর ওকে একটা মেসেজ দিলো - “কেমন আছেন?”
সামান্তা সাথে সাথেই রিপ্লাই দিলো – “আমি কিন্তু আপনার অনেক ছোট, তাই তুমি করে বললে খুশি হবো। btw ভালো, আপনি?”
এরপর ওদের মাঝে অনেক কথা হলো।
কথার এক পর্যায়ে রাতুল সামান্তাকে বললো – “ভাইয়া কি করেন?”
-“কোন ভাইয়া?”
-“তোমার BF আর কি?”
-“আজিব, আমার BF আসলো কই থেকে?”
-“তাহলে তোমার রিলেশনশিপ স্ট্যাটাস “in a relationship” কেন?
-“হাহাহা...অইটা দিছি, কিছু কিছু ছেলে ফাজলামি করতে চায়, তাই”
-“হুম, তা তোমার মতো সুন্দরীর কোন BF নাই কেন?”
-“হঠাৎ এই রকম প্রশ্ন?”
-“না , এমনে, জানতে ইচ্ছে হলোতো, তাই ”
এভাবে প্রায়ই চ্যাট হতো ওদের। একদিন সামান্তা রাতুলকে জিজ্ঞেস করলোঃ
“আপনার কোন GF আছে?”
-“হুম, থাকবে না?”
-“ওয়াও...তা who iz da lucku gul?”
-“Katrina Kaif :P”
-“ধুর! আপনি খালি ফান করেন , সত্যি করে বলেন না আছে কি না?”
-“নাহ, তেমন কাউকে খুজে পাইনি আজ পর্যন্ত, আর মেয়েদের কেন জানি আমি দুর্বল খাত মনে হয়”
-“কেমন মেয়ে ভালো লাগে আপনার?”
-“সময় হলে বলবো। আচ্ছা তুমি কি আমার বন্ধু হবে?”
-“আমরা কি এখনো বন্ধু হতে পারিনি?”
-“কাল ফ্রি আছো?”
-“কাল তো আমার ক্লাস আছে, তবে ক্লাসের পর বিকালে কয়েক ঘন্টা ফ্রি থাকবো, কেন?”
-“আমার সাথে একটু বেরুতে পারবে? অনেকদিন প্রকৃতি দেখা হয় না”
-“হুম, যাওয়া যায়...”
পরদিন তারা অনেক ঘোরাঘুরি করলো।
তারপর সন্ধায় সামান্তাকে বাসায় ছেড়ে বাসায় চলে গেলো রাতুল।
রাতে খুব গরম পরছিলো, তাই ছাদে গিয়ে বাতাস খাচ্ছিলো রাতুল। এমন সময় একটা unknown নম্বর থেকে কল আসলো। ফোন ধরার সাথে ফোনের অপর প্রান্ত থেকে বললোঃ
“কেমন আছো?”
-“সরি! কে?”
-“এতো তারাতারি ভুলে গেলা বন্ধুকে? কয়েক ঘন্টা আগেই যার সাথে ছিলেন এতো তারাতারি তাকে ভুলে গেলেন?”
-“ঔ...সামান্তা তুমি? আমার নাম্বার কই পেলে?”
-“কেন? ফেসবুকে?”
তারপর তাদের মাঝে অনেক কথা হলো।
রাতে সামান্তা ভাবতে লাগলোঃ
একটা মানুষ কিভাবে এমন ভালো হতে পারে? আস্তে আস্তে রাতুলকে ভালো লাগতে লাগলো সামান্তার।
ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পরলো নিজেই জানে না সে।
এরপর সপ্তাহে ৪-৫ দিন দেখা হতো ওদের।
কথা হতো।
১৩ ফেব্রুয়ারি রাতে রাতুল সামান্তাকে ফোন দিলোঃ
“কাল কি ফ্রি আছো?”
-“হুম, কাল নাকি ভ্যালেন্টাইন ডে?”
-“হ্যাঁ, কোন প্ল্যান আছে?”
-“আরে নাহ, আমার কি বয়ফ্রেন্ড আছে নাকি?”
-“কাল একটু দেখা করতে পারবা?”
-“ওকে! করলাম...কোথায় আসতে হবে বলেন?”
-“সকাল ৯ টায় আমি চন্দ্রিমা উদ্যানে থাকবো, আসতে পারবে?”
-“ওকে! তাই হবে জনাব”
এই বলে ফোন রেখে দিলো রাতুল...
আর ভাবতে লাগলো, কালই ঠিক সময় মনের কথা জানানোর জন্য। কিন্তু যদি বলার পর ও মেনে না নেই?
না নিলে তখন দেখা যাবে, রিস্ক একটা নিয়েই দেখি না –“No risk, No gain”
সকালে উঠে তারাতারি গোসল সেরে, তার খুব প্রিয় লাল পাঞ্জাবিটা পরলো রাতুল। তা দেখে জুয়েল বললোঃ
“কি ব্যাপার রাতুল? কি হয়েছে তোর আজ?”
-“ক্যান রে?”
-না, আজ আন্টি ফোন দেয়ার আগেই ঘুম থেকে উঠে গেলি, সারা বছর টি-শার্ট গায়ে দিয়ে বেড়াস, আজ হঠাৎ পাঞ্জাবি, তাও আবার লাল, ব্যাপার কি মামা?”
-“সময় হলে ঠিকই জানতে পারবি”
বলে রহস্যময়য় একটা মুচকি হাসি দিয়ে বাসা থেকে বেরিয়ে গেলো রাতুল।
রিক্সা নিলো চন্দ্রিমা যাওয়ার জন্য। তখন ঘড়িতে পৌনে ৯ টা বাজে। রাস্তায় একটা ফুলের দোকান থেকে একগুচ্ছ লাল গোলাপ কিনলো সে। তারপর ঠিক ৯ টাই চন্দ্রিমায় এসে পৌঁছল সে। তারপর একটা বেঞ্চে বসে সামান্তার জন্য অপেক্ষা করছিলো সামান্তার জন্য।
একটু পর একটা কোমল হাতের স্পর্শে চমকে উঠলো রাতুল।
-“একই, তুমি, কখন?”
-“এইতো, এইমাত্র...”
-“আরে, ফুল এনেছ কার জন্য?”
-“আছে, বলা যাবে না এখন”
অনেক ক্ষণ পর রাতুল উঠে দাঁড়ালো। হাতে থাকা ফুল গুলো হাতে নিয়ে হাটু গেরে বসে সামান্তাকে বলে ফেললো এক নিঃশ্বাসেঃ
-“অনেক দিনের জমানো কথাগুলো আজ বলছি, ভালোবাসি তোমায়, প্লিজ ফিরিয়ে দিও নাহ”
-“মানে?”
-“I LuV u এই কয়েকটা ওয়ার্ডে আমার ভালোবাসা প্রকাশ করতে পারছি না আমি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি এইটা জানি আমি”
-“আরে করছো কি, লোকজন দেখেছে না?”
-“দেখুক! তাতে আমার কিছু যায় আসে না, আগে বলো তুমি আমায় ভালোবাসো?”
-“দেখা যাক, এখন উঠতো...”
তারপর অনেক্ষন নীরব ছিলো তারা দুজন...
এবারো নীরবতা ভাঙল সামান্তাঃ
“আচ্ছা রাতুল, তুমি আমাকে কতোটুকু ভালোবাসো?”
-“জানি নাহ, শুধু জানি, পৃথিবীর সব ভালোবাশা তোমার জন্য...”
তারপর তারা উঠে দাঁড়ালো, অনেকক্ষণ চোখের দিকে তাকিয়ে ছিলো তারা একে অপরের।
পরে সামান্তা, তার ব্যাগ থেকে একটি তাজা গোলাপ রাতুলের দিকে বাড়িয়ে দিয়ে বল্লোঃ
“সেই রাসেল ভাইয়ার বার্থডে তে যখন তোমাকে দেখেছিলাম, তখন থেকেই তোমাকে আমার ভালো লেগেছিলো, তারপর ভালোবাসা, আমিও তোমাকে অনে.............ক বেশি ভালোবাসি রাতুল”
এই বলে রাতুলের বুকে ঝাপিয়ে পড়লো সামান্তা।
রাতুল মনে মনে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত লাইনটি বললোঃ
“আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×