প্রায় ১মাস পর চট্টগ্রাম বেক করলাম।সেদিন বিকালে আমি আর অভি মসজিদের পাশের রোডের উপর দাড়িয়ে এলাকায় গত ১মাসে কি ঘটলো তা নিয়ে কথা বলছিলাম।অভি নতুন একটা স্যারের কাছে পড়া শুরু করছে,বাপ্পির নতুন জুতা চুরি হইছে,দীপ্তরা আবার টুর্নামেন্ট হারছে ইত্যাদি ইত্যাদি।কথা বলতে বলতে হঠাত্ রোডের মাঝে চোখ পড়লো...আমার জানামতে আমি এর আগে এতো সুন্দরী দেখেনি।অভি কথা বলেই যাচ্ছে কিন্তু আমি মেয়েটার থেকে চোখ নড়াতেই পারছিলাম না হঠাত্ মেয়েটার চোখাচুখি হয়ে গেলাম ,কোন উপায় না দেখে চোখ সরাতে বাধ্য হলাম। অভিকে ইশারা দিয়ে মেয়েটাকে দেখালাম। মেয়েটা হেটে হেটে আমাদের পাশের ব্লিডিং এ ঢুকলো।এবার আমি অভিকে জিজ্ঞেস করলাম ,"দোস্ত মাইয়্যাটাকে চিনোস?"
"হুম ! আমগো স্যারের কাছে পড়ে ,এলাকায় নতুন আইছে"
আমি বলতে যাচ্ছিলাম অভি আমাকে থামিয়ে পিছনে উপরে তাকাতে ইঙ্গিত দিলো।
উপর তাকিয়ে দেখলাম 2 তালায় বারান্দায় থেকে আমাদের দিকে তাকিয়ে আছে,আমি তাকানোর সাথে সাথে ভিতরে ঢুকে গেলো।
"দোস্ত নামটা কি?ডিটেলস বল,"
"নাম মৌমিতা এখানেই থাকে,নাসিরাবাদ র্গালস কলেজে ,আমগো মতো 1st year এ।চান্দু তুমিতো মাইয়্যার লাইগা ফিদা হই গেলা।"
"আরে না তেমন কিছু না,দেখে ভালো লাগলো,মেয়েটা সুন্দর প্লাস দেখে বিনয়ী মনে হলো এজন্য....."
"মনে হয় না পটানো সহজ হবে"
"আমি যেভাবেই হোক পটামুই"
"best of luck...যা কিছু লাগে আমরা তো আছিই "
"হুম !"
নামাজ পড়ে বাসায় ঢুকতে ঢুকতে চিন্তা করছিলাম কিভাবে হবে ?এদিকে গ্রীষ্মের ছুটি শেষ প্রায়, কলেজে ও খুলে যাবে।চিন্তা করতে করতে উপরে উঠছিলাম হঠাত্ টাস্কি খাওয়ার মতো অবস্থা,উপর থেকে ও নামছে এবং আবারো চোখাচুখি ,এই নিয়ে ৩য় বার।মৌমিতার চেহারা দেখে মনে হলো সে নিজেও টাস্কি খাইচে।এক পলকে তাকিয়েই আছি,দেখতে দেখতে কখন বাসায় ঢুকে গেলাম নিজেই জানি না।দরজা আগে থেকেই খোলা ছিলো।আপুকে দরজা খোলা কেনো জিজ্ঞেস করতেই বলল,"মৌমিতা আসছিলো তো তাই দরজাটা আর বন্ধ করি নাই"
আমি নাক কুচকে বললাম, "মৌমিতা ?"
"ও তুই চিনবি না,মৌমিতা হলো স্নিগ্ধার ছোট বোন ,স্নিগ্ধারা বাসা পাল্টে এখন মসজিদের পাশের রোডে বাসা নিয়েছে ভালোই লাগছে আমার বান্ধবী এখন আমার পাশেই।"
"তো মেয়েটা কেনো আসছিলো ?"
"কি আশ্চর্য তুই তো আমাকে জেরা করা শুরু করছোস"
"আরে যা বলছি তার উঃ দে"
"মৌমিতার বলে পিজিক্সের তফাজ্জল স্যারে বইটা দরকার,তাই আমি বললাম আমার ভাইয়ের কাছে থাকতে পারে তুমি দেখে যাও কিন্তু পাওয়া গেলো না"
"পাবি কেমনে ঐটা তো এখন অভির কাছে"
"ও"
আম্মু চিত্কার করে বলল ,"অয়ন নাস্তা খেয়ে তাড়াতাড়ি পড়তে বস"
ধুর বিরক্ত লাগে কলেজে উঠার পর ও পড়ার জন্য বলে।
নাস্তা করতে করতে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম,বইটা এখনি অভি থেকে নিয়ে মৌমিতাকে দিয়ে আসবো।
নাস্তা করেই দিলাম দৌড়।
"কিরে মামা এখন তফাজ্জল স্যারের বই দিয়ে কি করবি?"
"দরকার আছে বলেই তো নিচ্ছি"
.
.
"ধর"
বই নিয়ে ওর বাসা সামনে আসলাম,একটু ভয় ভয় লাগছিলো তবুও ঢুকলাম।দোতালা বেল দিলাম দরজা খুলল স্নিগ্ধা আপু,খুলেই চিত্কার "আরে অয়ন শেষ পর্যন্ত আমাদের বাসায় আসলে ?তোমাকে তো মনে হয় হাজার বারের উপর বলা হয়েছে তবুও আসো নাই আজ একেবার সন্ধ্যা বেলা হাজির আমার কি সৌভাগ্য"
"আরে না আপু তেমন কিছু না বাসায় আপু বলল মৌমিতার বইটা দরকার তাই..."
"মৌমিতা অয়ন বই নিয়ে আসছে নিয়ে যা"
"তোমরা বসে কথা বলো আমি নাস্তা নিয়ে আসছি"
"আরে না আপু দরকার নেই আমি নাস্তা খেয়েই এসেছি"
"তুমি ১ম আমাদের বাসায় এলে নাস্তাতো খেতেই হবে"
আপু চলে গেল আর আসলো আমার স্বপ্নিল কন্যা
"হ্যালো আমি অয়ন"
"জানি আপু তোমার অনেক সুনাম করে"
"আপু বলছিলো তোমার বইটা দরকার ,"
"তোমাকে অনেক ধন্যবাদ বইটা সত্যিই দরকার"
আসলে এরপর কি বলবো বুঝছিলাম না বেশ নার্ভাস লাগছিলো
মৌমিতাই বলল
"তুমি আজ বিকালে আমার দিকে বোকার মতো তাকিয়ে ছিলে কেনো ?"
মনে মনে ভাবছিলাম আরে মেয়ে বলে কি মেয়েতো আসল জায়গায় কোপ মারছে।ধরা খেয়ে আমতা আমতা করে বললাম,"কই নাতো"
মৌমিতা কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু স্নিগ্ধা আপু এসে বাচিয়ে দিলো,"নাস্তা রেডি মৌমিতা তুই একটু খাওয়া আমার একটু কাজ আছে"
"আরে আমি কি খাওয়াবো?"
কথা শুনার আগেই আপু চলে গেলো আর আমার মুখে একটা হাসি শোভা পেলো কিন্তু বুঝতে দিলাম না।
বাটিতে নাস্তা তুলে দিয়ে রাগ মাখা স্বরে বললো,"খাও"
"তুমিও খাও না"
"না খাবো না"
"আমি কি তোমাকে রাগিয়ে দিলাম?"
মুখ ভোতা করে বলল ,"না"
পেটটা ভালো মতোই ভরেছে ,না বলেই নিচে চলে এলাম এসে হালকা বাতাসে ভালোই লাগছে। আবার উপরে দোতালার বারান্দায় তাকালাম ,ও দাড়িয়ে আছে।কিছু বলতে যাচ্ছিলো কিন্তু আর না তাকিয়ে বড় বড় পা ফেলে বাসায় গেলাম।
.
.
.
.
.
"দাড়াও"
পিছন থেকে একটা মেয়েলি আওয়াজ পেয়ে দাড়াবো নাকি চিন্তা করছিলাম কারণ পাশে সব বন্ধুরা আছে।
পিছনে ফিরলাম দেখি মৌমিতা
"তোমার সাথে একটু কথা আছে"
সবাই ফেলফেল করে তাকিয়ে আছে খালি অভিই অন্যদিকে তাকিয়ে হাসছে।অভির দিকে তাকাতেই সে সবাই কে নিয়ে সামনের দিকে চলে গেলো
পুরা রাস্তায় শুধু আমি আর মৌমিতা।
মনে মনে ভাবছি বন্ধুদের সামনে ডাকার কোন দরকার ছিলো ?
তবুও মুখে হাসি ফুটিয়ে বললাম,"হঠাত্ ? কেমন আছো?"
"ভালো"
"তুমি পরশুদিন ওভাবে চলে এলে কেনো ?"
"কিভাবে আসবো ?"
"আমাকেতো বলে আসতে পারতে"
"তুমিতো আমার উপর রাগ করেছিলে তাই ভাবলাম বলে আসলে উল্টো রেগে যাবে."
লজ্জিত মুখে বলল," আমি কখন রাগলাম?"
MondayMuntacir Ahamed
"তোমার লাল হয়ে যাওয়া মুখ দেখেই বুঝা যাচ্ছিলো তুমি রেগে গিয়েছিলো"
"যাও তুমি আবার আমাকে রাগিয়ে দিচ্ছো"
"রাগালেই ভালো রাগলে তোমাকে বেশ সুন্দর দেখায়"
"তোমার সাথে পরিচয় হয়েছে ৩দিন আমার সম্পর্কে এতো কিছু কিভাবে জানলে?"
"এক মনীষি বলেছেন, যে বুঝে সে ১দিনে বুঝে আর যে বুঝে না সে ১বছরেও বুঝে না"
"তা মনীষিটার নাম কি?"
"অয়ন চৌধুরী"
"ও তাইলে তো আজ থেকে তোমাকে আপনি করে সম্নোধন করা উচিত "
"কেন নয়?"
"যাও এরকম করো না"
"ঠিক আছে এখন সিরিয়াস"
"আচ্ছা তোমার বইটা নিয়ে যেও ।"
"হুম ! তুমি দিয়ে আসলে কি হয়?"
"পারবো না"
"তাইলে আমিও নিতে পারবো না।"
"ঠিক আছে আমিই দিয়ে আসবো।"
হঠাত্ মনে হলো মৌমিতা আমার উপর দূর্বল হয়ে আছে।
.
.
.
.
.
.
২ বছর এভাবেই কেটে গেলো, মৌমতার সাথে সম্পর্কটা আরো গভীর হলো,যদিও পুরো এলাকার সব ছেলে মনে করে আমিই ওর প্রেমিক।কিন্তু জানি না কেন এখনো আমি ওকে প্রপোজ করিনি।তবে আমি ঠিক করেছি আমি যদি ইন্জিনিআরিং এবং ও যদি ওর পছন্দের মেডিকেলে চান্স পায় তবেই আমি ওকে প্রপোজ করবো।অভি আমার এই কথা শুনে আমাকে গালি দেয় আর বলে,"মাইয়্যা তোর উপর পইট্যা আছে আর তুই কস চান্স পাইলে? তুই মর,এ প্লাস পাইসস তবুও খুশি হস নাই,তুই আজকেই ইতারে প্রপোজ করবি না হইলে ফ্রেন্ডসিপ খতম।"
আমি জানি অভি আজ ভালোই চেতসে মাথা গরম হইলেই সে ফ্রেন্ডসিপ খতম করে এই নিয়ে মনে হয় শ দুয়েক বার খতম করছে।তাই এটা অতি সাধারণ কথা।অভি রাগ আমাকে ভাবিয়ে তুলেছে , চিন্তা করলাম আজই প্রপোজ করবো.আমি জানি প্রপোজের ফল কি হবে তবুও একটা ফরমালেটি দরকার ।রাতে ফোন করলাম, "কি করো?"
"ঘাস কাটি।"
"ও ভালো তা কোন ঘাস কাটো ঘোড়ার নাকি গরুর ?"
"অয়ন তুমি কখনো ঠিক হবে না"
"আমি তোমাকে একটা কথা বলতে চাই"
"বলো"
"তুমি কি আমার ফেবু একাউন্টের পাসওর্য়াড হবে ?"
"মানে ?"
"তোমার নাম"
"তোমার ইচ্ছা !"
"আরো একটা কথা বলতে চাই "
"বলো"
"তুমি কি আমার লাইফের পাসওর্য়াড হবে ?"
"মানে ?"
"! LOVE U"
"অয়ন তুমি দেরি করে ফেলেছো।"
"মানে?"
"আমি এখন আরেকজনের"
"কি বলছো এসব"
"that'z true"
"তুমি আমাকে চাইতে "
"হুম চাইতাম কিন্তু তোমার আগে আরেকজন আমাকে প্রপোজ করেছে"
হঠাত্ ওপাশ থেকে একজন মহিলা বলল "প্রিয় গ্রাহক আপনার ব্যালেন্স শেষ দয়া করে রিচার্জ করুন,"
আমি অঝোরধারায় কাদছিলাম ।আমার জানামতে আমি বড় হওয়ার পর জীবনে কখনো কাদি নি এই প্রথম নিশদ্ধে কেদে চলছি....
.
.
.
.
.
8 years later
.
.
.
.
গত মাসে সুইজারল্যান্ডের এম পি আর শিপ কোম্পানীর চিফ ইন্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছি,এর আগে অস্ট্রেলিয়ান একটি শিফ কোম্পানির ভাইস ইন্জিনিয়ার ছিলাম।
এখন আমার জাহাজ লোহিত সাগরের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।আমি ডেকের উপর দাডিয়ে আছি।হঠাত্ দেখি একটা ৪,৫ বছরের বাচ্চা এদিক সেদিক ঘোরাঘুরি করছে দেখে মনে হচ্ছে বাবা মা কে হারিয়ে ফেলেছে চেহারাটা বাঙ্গালী টাইপের ।আমি ধ্রুত নিচে নামলাম এবং বাচ্চাটাকে হাতে নিলাম বাংলাতেই জিজ্ঞেস করলাম "তোমার নাম কি?"
"অয়ন."
"আরে আমার নামও তো অয়ন তোমার বাবা মা কোথায় ?"
বাচ্চাটা প্রচুর ফানি আমাকে পুরাপুরি ক্লিয়ার করে বলল,"আরে সমস্যাতো ওটাই দুটোকে হারিয়ে ফেলিছি ।"
আরে কি বলে ছেলে ?"তোমার বাবা মা কোথায় ?"
"শিপে তো একসাথেই উঠেছিলাম কিন্তু আমি হাটতে হাটতে হারিয়ে ফেলিছি।"
"বাবা মার নাম কি?"
"বাবার নাম আবিদ হাসান"
মার নাম বলছিলো এমন সময় পিছন থেকে একটা পরিচিত কন্ঠ "অয়ন ?তোমাকে কতক্ষন ধরে খুজছি আর তুমি এখানে কি করছো?"
বাচ্চাটা আমাকে দেখিয়ে বলল," ঐতো আমার মা"
পিছনে ফিরে সত্যিই অবাক হলাম
.
.
.
.
.
.
মৌমিতা.
"আরে অয়ন না ?"
"হুম ! কেমন আছো ?"
"ভালো.তুমি কেমন আছো? ভাবী বাচ্চা কেমন আছে ?"
মুখে একটা হাসি ফুটলাম কিন্তু তোমাকে কিভাবে বুঝাবো আমি যে এখনো সিঙ্গেল.... —

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



