হটাৎ করেই ফোন টা বেজে উঠলো
আর এ ধুর এই টাইম এ আবার কে ফোন করলো , বিরক্ত
সহকারে ফোন টা হাতে নিল তারেক । ফোনের স্ক্রীন এ নাম তা দেখতেই ওর বিরক্তির ভাব টা উধাও । হতেই হবে হাজার হলেও রিয়ার ফোন ।।
সেই রিয়া যাকে সে ভালবাসে আজ একবছর । কিন্তু বলতে পারে না ।
তারেকের বেষ্টফ্রেন্ড হাসান এবং নাজমুল । ওরা এটা নিয়ে তারেক
কে অনেক ক্ষেপায় ।
তারেক শুধু চুপ করে শুনে কিছু বলে না কারণ সে আসলেও
রিয়া কে অনেক ভালবাসে ।
স্কুল লাইফ তারেক আর রিয়া একসাথে কাটিয়েছে কিন্তু রিয়া এখন
গার্লস কলেজে চলে গেছে
ওরা খুব ভাল ফ্রেন্ড । রিয়া তারেক এর খুব কেয়ার নেয় ।
এটা করবা না , এখানে যাবা না । এমন কি তারেক যখন
জোরে গাড়ি চালায় রিয়া তখন ওকে বকে ।
যে কেও ওদের দেখলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মনে করতো । কিন্তু
আসলে তারেক একাই ওকে ভালোবাসতো রিয়া বাসতো কিনা সে শিওর
না।
একটা সময় নাজমুল এবং হাসান রিয়া কে বলার জন্য তারেক কে খুব
জোর করতে থাকে ।। তারেক আজ বলি কাল বলি করতে করতে আজ এক
বছর হয়ে গেল ।
যাই হোক ফোন টা ধরেই তারেক বুঝতে পারল যে রিয়া খুব আপসেট ।
কান্নাও মনে হয় করেছে । তারেক জিজ্ঞাস করতেই
রিয়া ওকে বিকালে দেখা করতে বলে ।
তারেক বিকালে ওর সাথে দেখা করলো । তারেক দেখলো রিয়ার চোখ
ফুলে গেছে কান্না করার কারণে । খুব আপসেট লাগছে ওকে । রিয়া কোন
কথা না বলে শুধু একটা কার্ড তারেক এর হাতে দিয়ে দৌড়ে চলে গেল ।
তারেক খুলে দেখল রিয়ার বিয়ের কার্ড । নিলয় নামের এক পরবাসীর
সাথে রিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে । তারেক কষ্টে কেঁদে ফেললো ।
তারপর রিয়া আর তারেক এর সাথে কোন
যোগাযোগ করে নি । বিয়ের দিন শুধু একটা চিঠি পাঠিয়েছে ।
' তারেক কথাটা মনে হয় তোমাকে আগে বলা উচিত ছিল । I LOVE
U .. আমি তোমাকে অনেক ভালোবাসি । ফ্রেন্ডশিপ ভাঙ্গার
ভয়ে কখনো বলতে পারি নি । উত্তর তা এখন আর জানতে চাই না ।
কারণ জেনে লাভ নেই । উত্তর তা যদি হ্যাঁ হয়
তবে আমাকে ক্ষমা করে দিয়ো ।
ওই দিন এর পর থেকে রিয়া আর তারেক এর মাঝে কোনদিন ই
যোগাযোগ হয় নি । কিন্তু তারেক আজ ও রিয়াকেই ভালবাসে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



