somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চ্যালেঞ্জ ও আনন্দের ওয়ানডে সিরিজ

১০ ই জুলাই, ২০১৫ রাত ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাম্প্রতিক সময় ক্রিকেটে মুঠোমুঠো সাফল্য ধরা দিয়েছে বাংলাদেশকে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি২০ সিরিজটা বেশ হতাশা নিয়েই শেষ করেছে স্বাগতিকরা। হেরেছে ২-০ ব্যবধানে। টি২০ সিরিজের সেই ব্যর্থতা ঢেকে ওয়ানডেতে নিজেদের ধারাবাহিক সাফল্যধারা অব্যাহত রাখাটা বড় চ্যালেঞ্জই হবে টাইগারদের জন্য। তবে সেই চ্যালেঞ্জ নিতে স্বাগতিকরা কিন্তু বেশ আত্মবিশ্বাসী। দলীয় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তাই অবলীলায় বলে দিচ্ছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজটা হবে চ্যালেঞ্জ ও অনেক বেশি আনন্দের।

বৃষ্টির বাগড়ায় বৃহস্পতিবার মিরপুরের হোম অব ক্রিকেটের সবুজ গালিচায় খুব বেশি সময় অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। ফুটবল খেলে গা গরমের পরই ক্রিকেটারদের ছুটতে হয়েছে ইনডোরে। ওয়ানডে সিরিজ শুরুর আগে সেখানেই হয়েছে ব্যাট-বলের শেষ প্রস্তুতি। সেই প্রস্তুতি শেষে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে এলেন দলপতি মাশরাফি। সেখানেই বললেন, প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজটা হবে একই সঙ্গে চ্যালেঞ্জ আর আনন্দের, 'দক্ষিণ আফ্রিকা অনেক ভালো দল। তাদের বিপক্ষে ভালো খেলা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। সেই সঙ্গে আনন্দেরও। কারণ, আমরা যদি তাদের বিপক্ষে ভালো করতে পারি তাহলে বাংলাদেশের ক্রিকেট আরেকটি ধাপে পেঁৗছবে।'

দক্ষিণ আফ্রিকা সিরিজ বাংলাদেশের জন্য কেন চ্যালেঞ্জের হতে যাচ্ছে, এরও ব্যাখ্যা দিয়েছেন মাশরাফি। দ্বিপাক্ষিক সিরিজে প্রোটিয়ারা সবসময়ই দুর্দান্ত। হোক সেটা দেশের মাটিতে, কিংবা দেশের বাইরে। তাদের হারানো যে কোনো দলের জন্যই কঠিন। নিজের ব্যাখ্যায় এভাবে প্রতিটি পয়েন্ট ধরে ধরে বুঝিয়েছেন মাশরাফি। টাইগার দলপতি এ প্রসঙ্গে বলেছেন, 'আপনি যদি দেখেন, দ্বিপাক্ষিক সিরিজে কিন্তু তারা নাম্বার ওয়ান। একমাত্র আইসিসির টুর্নামেন্ট ছাড়া যে কোনো দলেরই তাদের হারানো কঠিন। বিশ্বকাপেও তারা কিন্তু ফেভারিট থেকেই শুরু করে।'

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি২০ সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে ওয়ানডেতে ফলাফলটা ভালো হবে বলে আশা করছেন মাশরাফি, 'বাংলাদেশ শেষ ৮ মাসে ৫০ ওভারের ক্রিকেটে বেশ ভালো করেছে। যেহেতু আমরা এই ফরম্যাটের ক্রিকেটই বেশি খেলছি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও আমাদের ভালো করার সুযোগ রয়েছে। কারণ, বিশ্বকাপের পর পাকিস্তান ও ভারতের বিপক্ষে আমরা ভালো পারফর্ম করেছি। আশা করছি, শুক্রবার ভালো কিছু দেখা যাবে।'

তিনি আরো বলেছেন, 'যেহেতু আমরা শেষ তিনটা ম্যাচ জিততে পারিনি, আমাদের বেসিকে ফিরে যাওয়া উচিত। যে মানসিকতা নিয়ে আমরা নেমেছিলাম আমাদের আবার সেখানে ফেরা উচিত।'

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার স্পিন আক্রমণ নিয়ে মাশরাফি বলেন, 'সাকিব বিশ্বের সেরা বোলারদের একজন। সাকিবকে সবার ওপরে রাখতেই হবে। তবে সাম্প্রতিক ফর্ম বলে একটা জিনিস থাকে, যেটা ওদের ইমরান তাহিরের অনেক ভালো। ওদের অন্যান্য বোলাররাও বেশ ভালো অবস্থায় রয়েছে। ওদের পেসারদের সঙ্গে স্পিন অ্যাটাকও শক্তিশালী। কারণ, টি২০-তে ভালো করায় তারা কিছুটা আত্মবিশ্বাস পাবে। ওদের বোলিংকে মোকাবিলা করতে হলে আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। আমাদের স্পিনাররা এই কন্ডিশনে বাড়তি সুবিধা পাবে_ এটাই স্বাভাবিক। আমিও সেটা আশা করছি।'

টি২০-তে ছন্দে ছিল না টাইগাররা। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে তিন সেকশনে পারফরম্যান্স ছিল দুর্বল। এ প্রসঙ্গে নড়াইল এক্সপ্রেস বলেন, 'আমি এখনো আশা করছি, বাজে দিন ছিল সেগুলো। ক্রিকেটে সব কিছু সমান চলে না। আমি আশা করছি, পুরো দলই আশা করছে, আমাদের দুটি বাজে দিন গেছে। এখান থেকে ফিরে আসা একটা ভালো দলের লক্ষণ। হার-জিত পরের কথা, অন্তত যেন-যেভাবে ইতিবাচক, আগ্রাসী ক্রিকেট খেলেছিলাম সেটায় ফিরে আসা গুরুত্বপূর্ণ।'

ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। প্রোটিয়াদের বিপক্ষে তার দলে ফেরাটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন মাশরাফি, 'মাহমুদউল্লাহ আমাদের 'কি প্লেয়ার', বিশ্বকাপে আমাদের জন্য সে অনেক কিছু করেছে। দুর্ভাগ্যজনকভাবে সে চোটে পড়েছিল। তার দলে ফেরা এই মুহূর্তে আমাদের জন্য খুব ভালো।'

বাংলাদেশ দলের লক্ষ্য নিয়ে মাশরাফি বলেন, 'আমাদের টার্গেট ভালোভাবে সিরিজটা শেষ করা। শেষ দুটি সিরিজের (পাকিস্তান ও ভারত) রিপিট করতে পারলে ভালো কিছুই হবে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হলে আমাদের সব ডিপার্টমেন্টে এক ধাপ এগিয়ে থেকে পারফর্ম করতে হবে।'

চ্যালেঞ্জ আর আনন্দের না হয়ে সিরিজটা বৃষ্টির হয়ে যাবে নাতো? সেই সম্ভাবনা কিন্তু বেশ প্রবল। বিষয়টা জানা মাশরাফিরও। তাই বললেন, 'আবহাওয়া নিয়ে তো কোনো কিছু করার নেই। দুই দলকে সেটা গ্রহণ করতে হবে। সিরিজটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভারতের বিপক্ষে সিরিজটিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আশা করছি, আমরা ভালো খেলব এবং ভালোভাবে শেষ করব।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৫ রাত ৩:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×