somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যা থাকছে দারুন বৈচিত্রে ভরা এবারের ইত্যাদিতে !

১০ ই জুলাই, ২০১৫ ভোর ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ইত্যাদি বাংলাদেশের একটি জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান। বাংলাদেশ টেলিভিশনে তিন মাস পর পর প্রচারিত এই কৌতুকাশ্রয়ী ব্যাঙ্গাত্মক অনুষ্ঠানটির উপস্থাপক হানিফ সংকেত।১৯৯০-এর দশকে শুরু হওয়া এই অনুষ্ঠানটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হিসাবে স্থান করে নিয়েছে।

প্রায় ২০ বছর ধরে ইত্যাদি প্রচারিত হচ্ছে।এর প্রধান আকর্ষণীয় দিক হলো সমাজের নানা অসংগতিকে বিদ্রুপ ও রসময় করে উপস্থাপনা।

‘ইত্যাদি’র গান ও নাচ মানেই বাড়তি আয়োজন, বাড়তি আকর্ষণ এবং ভিন্নমাত্রা। প্রতিবারই চেষ্টা করা হয় গানের বিষয়, কথা, মিউজিক কিংবা নাচের মিউজিক, মুদ্রা, চিত্রায়ণ সর্বোপরি শিল্পী নির্বাচনে বৈচিত্র্য আনতে। এবারও সেই চেষ্টাটি রয়েছে। এবার একই সঙ্গে গান এবং নাচের আয়োজনে আছে-প্রজন্ম যমকের চমক। অর্থাৎ সংগীত তারকা সাবিনা ইয়াসমিন এবং তার কন্যা বাঁধন এবং নৃত্য তারকা মৌ ও তার কন্যা পুষ্পিতাকে এই প্রথম একসঙ্গে দেখা যাবে ‘ইত্যাদি’র ঈদের মঞ্চে। সাবিনা ইয়াসমিন ও তার কন্যা গাইবেন আর সেই গানের সঙ্গে মৌ আর তার কন্যা পুষ্পিতা নাচবেন। সব সময় যে ধরনের নাচ ও গানের মিউজিক শুনে দর্শকরা অভ্যস্ত এই গানটি এবং নাচটি তার চেয়ে ব্যতিক্রমী। মিউজিক এবং নাচের মুদ্রায় গানের সঙ্গে নাচের এক অপূর্ব সমন্বয় করা হয়েছে। ‘সপ্ত স্বরের শিখা আমি, নতুন আলো জ্বেলে দিলাম…’ শীর্ষক মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় গানটির সংগীতায়োজন করেছেন ফরিদ আহমেদ। যৌথভাবে নৃত্যটি পরিচালনা করেছেন ফারহানা চৌধুরী বেবী ও সাদিয়া ইসলাম মৌ। নৃত্যে মৌ ও পুষ্পিতার সঙ্গে বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস-এর একদল নৃত্যশিল্পী অংশ নিয়েছেন।

প্রতিবারের মতই বিষয় বৈচিত্রে ঠাসা এবারের ঈদের ‘ইত্যাদি’তে শুধু বিনোদনই নয়, বিনোদনের মাধ্যমে শিক্ষা থাকছে এবারও । এবারের ঈদের পর্বেও রয়েছে একটি চমৎকার শিক্ষা ও সচেতনতামূলক নাট্যাংশ। ‘ইত্যাদি’তে অনেক বড় বড় গল্প, ছায়াছবি ছোট্ট পরিসরে চমৎকারভাবে ইতোপূর্বে দেখানো হয়েছে। এসবের মধ্যে ছিল ৪ মিনিটে পুরো নাটক, ৪ মিনিটে নবাব সিরাজউদ্দৌলা, ৪ মিনিটে বিদেশীদের দিয়ে সম্পূর্ণ ছবি, ৪ মিনিটে লোকযাত্রা, ৪ মিনিটের দেবদাস, ৪ মিনিটের পারিবারিক মিনি ড্রামা, ঢাকার বিভিন্ন সমস্যা নিয়ে ৪ মিনিটের সংলাপ, ৪ মিনিটের বিদেশী সিরিয়ালের প্রভাব ইত্যাদি বিভিন্ন বিষয়। তারই ধারাবাহিকতায় এবার ঈদ ‘ইত্যাদি’তে রয়েছে ৪ মিনিটের একটি পরিবারের মেয়ে দেখা এবং বিয়ের আলাপ। ব্যতিক্রমী এই নাট্যাংশে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনয় তারকা ডলি জহুর, নিমা রহমান, মীর সাব্বির, প্রাণ রায়, আরফান ও অহনা। পর্বটিতে ডলি জহুরের ছেলের চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির এবং বাকীরা ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। পর্বটি বেশ হাস্যরসাত্মক হলেও এর মধ্য থেকে উঠে এসেছে বর্তমানে আমাদের দেশের কিছু ছেলেমেয়ের বেপরোয়া চালচলন এবং কিছু অভিভাবকের কান্ডজ্ঞানহীন চরিত্র। উল্লেখ্য, এবারের ‘ইত্যাদি’ বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে। স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

গত ১৩ জুন প্রায় ৫ হাজার দর্শকের উপস্থিতিতে এর ধারণ সম্পন্ন হয়।
‘ইত্যাদি’ বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে। স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৫ ভোর ৪:৪৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×