somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিস্ত্রি সর্দার উরফে বিরাট বিশাল ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব
এটাই আমার একমত্র আইডি। আমার আর কোন আইডি নেই। আমার নাম,ছবি দিয়ে ফ্যাক ২টা আইডি খোলা হয়েছে। সো সাবধান থাকুন। পারলে ওদের বিরুদ্ধে অভিযোগ করুন। আমি করেছি,লাভ হয় নাই। ওদের যন্ত্রণায় কমেন্ট অপশনও বন্ধ রাখা হয়েছে ধন্যযোগ,সাথে থাকার জন্য।

মসজিদ ভেঙে রাস্তা নির্মাণ জায়েজ এবং সঠিক কাজই!

২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মসজিদ ভেঙে রাস্তা নির্মাণ জায়েজ এবং সঠিক কাজই!

ওহে বাঙ্গালি, আমাকে নাস্তিক উপাধি দেয়ার আগে পুরো পোষ্ট পড়ো আর আমার ইতিহাসও একটু জেনে নিও।

বর্তমানে মানুষ দুর্নীতি করতেও ধর্মকে ব্যবহার করে।
কিছুদিন আগে একটা নিউজ দেখলাম
“”মসজিদ ভেঙ্গে রাস্তা নির্মাণ “” উচ্ছেদ অভিযানে মসজিদ ভাঙ্গা হচ্ছে””
আমাদের কিছু ধর্মপ্রাণ ভাই সেটার প্রতিবাদ করে রাস্তায় নামে।

আপনি কি জানেন আপনি নিজের অজান্তেই কত বড় অপরাধ আর মুর্খামি করছেন?

ধরুন ৫/৭ বছর আগে রাস্তার জন্য সরকার জমি অধিগ্রহণ করে। কিছুদিন পর এলাকার এক নেতা একটা মসজিদ নির্মান করে যার নিচে বা উপরে মার্কেট বা সেই মজদিকে ঘিরে দোকানপাট তৈরি করেছে।

এখন সরকারি লোক আসছে উচ্ছেদ করতে।
””মাইকে ঘোষণা, নাস্তিক সরকার আসছে মসজিদ ভাঙ্গতে। আপনারা সবাই আসুন, এদের প্রতিহত করুন। আমরা সব তৌহিদি জনতা লাঠিসোটা হাতে সরাকারি লোককে ধাওয়া দিয়ে আল্লাহর ঘর রক্ষা করলাম””
বাহরে মুর্খের দল!

আপনারা এর মাধ্যমে মসজিদ না একজন দুর্নীতিবাজ লোকের দোকানপাট রক্ষা করেছেন,মসজিদ না। মসজিদ যতদিন থাকবে, ঐ সব দোকান ততদিন। মসজিদ ত এক বাহানা মাত্র।

বুঝলেন না? তাহলে একটা বাস্তব উদাহরণ দিচ্ছি।

“যারা ঢাকা থাকেন,বনানী, গুলশানে যারা একটু যাতায়াত করেন তারা বনানী-গুলশান ল্যাক এবং কড়াইল বস্তির নাম ত শুনছেনই!
এই কড়াইল বস্তি প্রথমে ল্যাকে ময়লা ফেলা হয়,বাড়ি ভাঙ্গার ইট,সুরকি এনে ল্যাকের পাশে ফেলানো হত,আস্তে আস্তে ল্যাক ভরে একটু জমি হলে সেখানে টিনের ঘর বানানো হয়। এরশাদ যখন ক্ষমতায় তখন টিএন্ডটির কিছু অংশের নাম দেয়া হয় “এরশাদ নগর”। ২০০০ সালে বা তার আগে এখানে একটা স্কুল বানানো হয় যা আবার এরশাদকে দিয়েই ওপেনিং করা হয়। নির্মান করা হয় দুটা মসজিদ এবং তাকে ঘিরেই নতুন নতুন ঘর তৈরি করে ভাড়া দেয় কিছু স্থানীয় নেতা। এখন যদি কড়াইল বস্তি উচ্ছেদে আসে ত মসজিদ আর স্কুল ভাঙ্গতে হবে। কিন্তু ফ্রী পাহারাদার আর প্রতিরোধ বাহিনী জনগণ ত আছেই।

২০১০/১১ তে প্রথম যখন উচ্ছেদের জন্য আসলো সব বস্তিবাসী যেয়ে মহাখালী ফ্লাইওভারের নিচে এসে রাস্তা ব্লক করে দিল,এরশাদ সাহেব আসলেন,আশ্বাস দিলেন ভাঙ্গা হবে না, সবাই ফিরে যায়।””

“”এবার তারা বনানী-১ নং রোড এবং টিএন্ডটি মহিলা কলেজের সাইড দিয়ে দুটা মসজিদ নির্মাণ করে। সেই মসজিদও দুই নাম্বারিং করে। (মসজিদ দুটা দেখার জন্য ইউটিউবে সার্স দেন,তালাশ এবং অন্যান্য চ্যানেল মসজিদের নামে কিছু লোক টাকা উঠায়া নিজেরাই তা ভাগবাটোয়ারা করে খায়,ঐ রিপোর্টগুলো দেখেন,মহাখালী, বনানী সাইডেরটা নিয়ে। দেখতে পারবেন) আগে এই এরিয়াটা টিএন্ডটি মাঠ এবং কড়াইল বস্তির মাঝে একটা ফাকা জায়গা ছিল,মসজিদ নির্মাণ করে জায়গা দখল করে,রিক্সার গ্যারেজ,দোকান এবং ঘর নির্মাণ করে ভাড়া দেয়া হচ্ছে।

১৩/১৪ তে মেয়র সাহেব গেলেন উচ্ছেদে,তৌহিদি জনতা এবারও বাধা দিলেন,জায়গাটা সরকারি এবং টিএন্ডটির। কিন্তু মসজিদের দোহাই দিয়ে এবারো হলো না। টিএন্ডটি মাঠের দিকে কিছু জায়গা উদ্ধার করে সিটি কর্পোরেশন ময়লার ভাগাড় বানালেও মসজিদের নামে রয়েযায় শত শত ঘরবাড়ি। যার ভাড়ার টাকা কিছু নেতাই পায়। সুফল নেতাদেরই,ঐসব গরীব জনগনের না””

উপরোক্ত ঘটনা ঘটনার পরেও কি বলবেন ঐ সব মসজিদ ভেঙ্গে রাস্তা নির্মাণ বা সরকারি জমি উদ্ধার অনেক বড় অপরাধ করা হয়েছে?

এখনো যদি মনে করেন,এই কাজের পক্ষে থেকে আমি নাস্তিকই হয়েগেছি,আপনার মত মুর্খের কথায় আমার কান দেয়ার সময় নাই।

বাংলাদেশে অধিকাংশ জায়গাজমি দখল করার জন্য মসজিদ,মন্দির, স্কুল,মাদ্রাসাকে এভাবে সামনে রাখা হয়। আঘাত আসলে এগুলোর উপর দিয়ে যাবে। এগুলা টিকলে ২/৩ টা দোকানপাট এভাবেই টিকবে। বিনে পয়সায় লাভ।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কার (একটি কপি পেস্ট প্রযোজনা)- পর্ব-০১

লিখেছেন নিমো, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৩

জাতিসংঘে বাংলাদেশ : নির্বাচনের প্রেক্ষাপট !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০

sb]জাতিসংঘে বাংলাদেশ : নির্বাচনের প্রেক্ষাপট !



জাতীয় নির্বাচনের পর আমারা এখন জাতিসংঘে সকলের দৃষ্টি আর্কষন করতে যাচ্ছি,
তবে আমরা জাতীয় নির্বাচনে সফলতা না পেলে এই সুযোগ সৃষ্টি হতোনা ।
আগামী জুন... ...বাকিটুকু পড়ুন

প্রোফেসর ইউনুস সম্পর্কে আমি যা বলেছিলাম তাই সঠিক ছিল।

লিখেছেন নূর আলম হিরণ, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:১০


ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন চ্যানেল ওয়ানে একটি সাক্ষাৎকার দিয়েছেন।
অন্তবর্তীকালীন সরকারের প্রফেসর ইউনুস সম্পর্কে উনি যা বলেছেন আমিও ঠিক তাই বলেছিলাম তখন। হয়তো উনি এখনো রাখঢাক রেখে বলছেন, আমি সরাসরি বলেছিলাম।... ...বাকিটুকু পড়ুন

জীবন যখন শুকায়ে যায়

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৩


জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো
পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে জানা গেল লিম্বস কলাপসের টেস্টটার খরচ পড়বে পাঁচ হাজার ৫০০ টাকা। তমাল কাকাত ভাইয়ের সাথে পরামর্শ করে গেল পান্ত ডায়াগনস্টিক সেন্টারে।... ...বাকিটুকু পড়ুন

কালো রাজনীতি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩৪



হাজার হাজার বছর ধরে কালো রাজনীতি বহমান। কোনো ধর্ম কোনো রাজনৈতিক প্রধান হাতিয়ার বা রাজনৈতিক প্রধান সূত্র হতে পারে না, হওয়া উচিত না। বলা হয়ে থাকে ধর্মের কাজ নাকি... ...বাকিটুকু পড়ুন

×