আমি বড় মাপের কোন লেখক না,খুব যে ভালো লিখি তাও না। চেষ্টা করি, ভালোলাগা থেকেই লিখালিখি করা। চেষ্টা করি বাস্তবতা এবং সমাজ সচেতনতা নিয়ে কিছু লিখার। আমার জানা মতে আমি কারো ক্ষতি করি নাই কিন্তু অন্যায় হলে সাথে সাথে প্রতিবাদ করেছি। তাই আমি কিছু লোকের টার্গেটে পরিণত হয়েছি। আমার লিখায় সেইব কালপিটরা অশালীন কমেন্ট,বাজে ছবি ক্রমাগত ভাবে পোষ্ট করত। বাধ্য হয়ে কমেন্ট অপশন অফ রেখেছিলাম।
এতেও সে বা তারা ক্ষান্ত হয় নাই,
আমার ছবি এবং আমার নাম বিকৃত করে খোলা হয়েছে ফ্যাক আইডি,একবার হেল্প চেয়েও পোষ্ট দিয়েছিলাম আপনাদের কাছে,হেল্প করেছেন। আমি ঐ বাজে কমেন্টের জন্য সামুতে অভিযোগও করেছি।
নতুন সমস্যা ফ্যাক আইডি।
ইঞ্জিন মাধব ও ঘাওড়া মজিদের যৌথ প্রযোজনা
এবং
মিস্ত্রি সর্দার উরফে বিরাট বিশাল ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব
এই দুইটা আইডি আমার ছবি দিয়ে ক্রিয়েট করা হয়েছে এবং আমার সব লিখা সে কপি করে,এবাউট পর্যন্ত। তার মানে তার এখানে ভালো এক প্লান আছে,আমার নাম দিয়ে সে উল্টাপাল্টা লিখা পোষ্ট করে আমাকে বিপাকে ফেলার চেষ্টা করবে। অলরেডি সে সবার পোষ্টে নতুন আইডি বলে কমেন্ট করা শুরু করেছে। সো সাবধান এবং রিপোর্ট করেন যাতে আর কেউ এমন করতে সাহস না পায়।
মোবারক চাচা এবং বিমুর্ত মরিচীকা নামে দুটা আইডি ছিল,যারা বাজে কমেন্ট এবং বাজে ছবি পোষ্টে কমেন্ট আকারে দিত,এদের যন্ত্রণায় কমেন্ট অপশন বন্ধ রেখেছিলাম।
এই সব কিছুর পিছনে একজন ব্লগার এবং তার গ্যাং দায়ী।
চাঁদগাজী
চাঁদ গাজী,উনি আমার না সবার পোষ্টেই ঘুরে ঘুরে অযথা কমেন্ট করবেন,সেটা ব্লগারকে পারসনাল এটাক করে। তিনি ফেসবুকের লাইক কমেন্ট ব্যবসায়ীদের মত ব্লগেও কমেন্ট এবং অনুসারী ব্যবসার সিন্ডিকেট তৈরি করেছেন।
আপনার খেয়াল করলেই দেখবেন,সে পোষ্টের প্রসঙ্গ বাদ দিয়ে বা পোষ্টের কিছু অংশ কমেন্টে দিয়ে তারপর আপনাকে পারসানল ভাবে এটাক করবে। ওনার এমন কমেন্টের কারনে বিরক্ত হয়ে ওনাকে আমি আমার পোষ্টে কমেন্ট করতে মানা করি,এর পরেই সে আমার ছবি নাম বিকৃত কতে ফ্যাক আইডি খুলে।
আমি ভদ্রতার আড়ালে লুকিয়ে থাকা একজন নিচু মনের এবং নিচু পারসোনালিটির এক ব্লগার সিন্ডিকেটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম।
এখন আপনাদের উপর বাকি সব,কি করবেন না করবেন। আর সামুতেও অভিযোগ দিতে পারছি না,কারন এর আগে একবার কমেন্ট নিয়ে অভিযোগ করেছি,নতুন করে আর অভিযোগ যাচ্ছে না,তাদের ইন্টারনাল কিছু ত্রুটির কারনে।
কয়েকজন পরামর্শ দিয়েছে আপিনিও আইডি খুলে তাদের পোষ্টে বাজে ছবি আর কমেন্ট করুন।
আমি তাদের বলেছি
""কুকুর আমাকে কামড় দিলেই যদি আমাকেও কুকুরের পর্যায় যেয়ে তাকে কামড় দিয়ে প্রতিশোধ নিতে হয়,আমার তার মাঝে পার্থক্য রইলো কি?""
সামুতে আসছি লিখালিখি করি কিছুটা সেই ভালোলাগা থেকে,কারো সাথে পারসোনাল্লি ঝগড়া বা ব্লগ সিন্ডিকেট তৈরি করতে না।
ধন্যযোগ!
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




