somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংস্কার বনাম কুসংস্কারঃ

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বসে খেয়ে খেয়ে আমার নাকি স্বাস্থ্য ভালো হয়ে গেছে।ভদ্র মানুষ তো বসেই খাই , নাকি ঘোড়ার মত দাড়িয়ে খায়! জাতীর কাছে আমার প্রশ্ন। আমার স্বাস্থ যদি কদচিৎ কোন কারনে ভাল হয়ে যায়, আমার মা মুখ ফুটে কখোনই বলে না । অবশ্য তার ভাব ভঙ্গি দেখে আমি বুঝে যায় আমার স্বাস্থ ভাল হয়ে গেছে। আর কিঞ্চিত স্বাস্থ খারাপ হলে তো কথাই নাই। প্রথমে শুরু করবে, তোর মুখ এতো শুকনা লাগছে কেন এই দিয়ে। তারপর আমার উপর চলবে সাড়াশি অভিযান।মানে এতো খাওয়াবে যে আমার স্বাস্থ ভালো হবে না কিন্তু আমার পেট খারাপ হয়ে যাবে।
মা এসেছে ঢাকাতে, তাকে নিয়ে গেছি আপাদের বাসাতে । আমাকে দেখে আপা বলল , কিরে তুই তো মোটা হয়ে গেছিস, সঙ্গে সঙ্গে মা থু করে আমার দিকে একদলা থুথু বর্ষন করলো। আমি কোনরকম গা বাচিয়ে বললাম, ছি মা কি করেন, গায় থুতু দেন ক্যান। মা পরম আনন্দে বলল, যাতে তোর দিকে কেউ নজর না দেই। আমি মনে মনে বললাম, আমি তো চাই ই আমার দিকে সবাই নজর দিক, বিশেষ করে...... যাইহোক । মুখে বললাম , থুতু দেয়ার সাথে নজরের সম্পর্ক কি! মা হেসে বলল, নজর দিলে গায় কিছু লাগে না । আমি মনে মনে লজিক দাড় করালাম, ছোট বেলাই নজর না লাগার জন্য কপালে কাজলের টিপ দিত আর বড়বেলায় দেয় থুতু। থুতু হলো টিপের আপডেট ভার্শন।

মা আর আপা যখন একসাথে থাকে তখন আমি হয়ে যায় বলির পাঠা । পাঠা বলি দেবার আগে যেমন খুব খাতির করা হয়, তেলমর্দন করা হয় আমাকেও তেমন একি কাজ করা হয়। প্রথমে শুরু করে মা, এমন ভাবে, আহা তুই আমার বংশের বাতি(পাশ থেকে ভাগ্নি বলে বাতি না লাইট), সোনার টুকরো ছেলে আমার, রাজপুত্তুর। দিন দিন আমার বয়স বাড়ছে, এখন আর কোন কাজ করতে পারিনে। আমি ভয়ে অস্থির হয়ে পড়ি, ভাবি, এই বুঝি বলবে গলাট বাড়া একটা কোপ দিই। কিন্তু সে কাজ মা করে না। সেই মহান দায়িত্ব নেই চকচকে ছুরি হাতে বসে থাকা আপা। বলে, মেয়ে ক্লাস টেন এ পড়ে। ভাল হবে রাজী হয়ে যা।
আমি দুজনার চোখের দিকে তাকায়। দেখি, শ্যেন দৄষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, দৌড় মারার উপায় নাই। নিরুপায় হয়ে বলে, মেয়ে পিচ্চি, বিয়া করুম না।
ছুরি চালাবার আগে যেমন মোলায়েম করে গলায় হাত দেই তেমনি মোলায়েম কন্ঠে আপা বলল, ছোট মেয়েই তো ভাল। তোর কথায় উঠবে বসবে। আমি মুহুর্তে বিরাট মানবাতবাদি হয়ে গেলাম, বললাম, আমি কি বাজার থেকে রোবট কিনবো যে আমার কথায় উঠবে বসবে! যে আসবে সেও তো মানুষ, তারও তো প্রতিটি ব্যাপারে নিজের মতামত থাকতে পারে। আপা আমার দিকে কিছুক্ষন তাকিয়ে থেকে বলল, তুই টাক করেছিস , তোর মাথায় চুল নেই মানে তোর কোন বুদ্ধি নেই। আমরা যা বলব তাই করবি।
আমি মাথায় হাত দিয়ে ভাবতে বসলাম, আপা কথাটা কিন্তু খারাপ বলে নাই। আইনস্টাইন, নিউটন, রবিন্দ্রনাথ এদের মাথায় এত চুল বলেই বোধহয় এত বুদ্ধি!

বিষয়টা নিয়ে গবেষনার প্রয়োজন এই ভাবতে ভাবতে আমার বাসায় আসলাম।
বাসায় এসে রুমে ঢুকি নায় বাথরুমে ঢুকেছি। এবং ক্রমাগত ঢুকেই চলেছি। আসার পথে আমার দিকে কেউ মনে হয় কড়া নজর দিছে। এই মধ্যরাতে মনে হচ্ছে আবার মালিবাগ যেয়ে বলি, মারেন থুতু সমস্যা নাই।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৯
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৯


বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:১৭

নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?

নড়াইলের কালিয়ায় যেভাবে তাণ্ডব, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা কল্পনার সীমাকেও ছাড়িয়ে গেছে। অভিযোগ অনুযায়ী, দুই শতাধিক বাড়িঘরে প্রথমে লুটপাট চালানো হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

×