মুঠোফোন
কত আন্তরিক একটা সুন্দর শব্দ
নষ্ট করে দিচ্ছে মানুষের আবেগ
অনুভূতিগুলো হারিয়ে যাচ্ছে
এখন শুধু্ই যান্ত্রিক অনুভূতি ।
নিশ্প্রাণ ভালোবাসা
ছোট ছোট আধুনিক বার্তাগুলোয়
নো;রামি, নষ্টামি আর যউনতা।
মুঠোফোন নামক জনপ্রিয় যন্ত্রটায়
নিষ্পাপ অনুভূতিগুলো অবহেলিত।
কাঠালচাপা গাছের ছায়ায় প্রিয়ার সাথে
রাশি রাশি কষ্টের অনুভূতি
অনেক দিন পর হলুদ খামে একটি চিঠি
ভালোবাসার ফুলঝুরি...........
মানুষের আবেগঘন পৃথীবি
স্বপ্নের রাজ্য, কল্পনার বিস্তৃতি,
সব সনাতন অনুভূতি- ভালোই তো ছিলো.........
সময়ের আশীর্বাদ -মুঠোফোন
সময়কে সহজ করে নষ্ট করে দিচ্ছে ব্যক্তিত্ব
জীবনকে সহজ করে নষ্ট করে দিচ্ছে অনুভূতিগুলো
আদিম সুখ এখানে সহজলভ্য
বিকৃত সম্পর্ক,নষ্ট হচ্ছে মনুষ্যত্ব।
শিহরণ জাগানো ছোট ছোট বার্তায়
কী সহজেই না চলছে ইয়াবা সেবন
বিকৃত মন, মনুষ্যত্বের অধপতন
শিশির ভেজা রাত কি;বা অলস দুপুর
আবেগঘন ভাবনাগুলোয় চাষ হয় নীল কবিতা।
কবি তখন নিশ্প্রাণ, কবিতা নিষ্প্রোয়জন
পশুত্বের দিকে মানুষের বিবর্তন........।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

