স্তব্ধ সময়গুলো আবেগঘন
র;হীন জীবন,র;গিন স্বপ্ন
যান্ত্রিক শহরে মূল্যহীন অনুভূতি।
র;গিন নারীদেও সর্পিল নৃত্য
পাপাচ্ছন্ন পিচঢালা পথ।
সোডিয়াম আলোয় অগনতি মুখচোরা যুবকের ভীড়
ইতস্তত স্যুট টাই পড়া অফিস ফেরত পৌঢ়
নিশি সাজে রমণী, রোকেয়া হলের গেট।
শিক্ষিত মার্জিত নিশি কন্যার ভীড়
পারফিউমের মিষ্টি গন্ধে
রমরমা যৌবন বিক্রিও হাট।
লাইটপোষ্টের নীচে ফুচকা ভাগাভাগি
মাঝে মাঝে খুনসুটি, আবছা ছায়ায় জড়াজড়ি
তপ্ত শ্বাসে শিহরিত অনুভূতি-
ট্যাক্সিতে চম্পট,
অভিজাত অ্যাপার্টমেন্টের নীল ডিম লাইট।
পরতে পরতে খুলে শেষ সূতাটি
অত:পর তৃপ্তি।
ক্যাম্পাসের মায়াবিণী এখন উলঙ্গ নারী
সস্তা রমণী,বিলাসবহুল অভিসারিনী।
আব্দুল আলীম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

