আজ তবে কৃষ্ণচূড়ায় দখিনের সমীরণ
বাতায়নে কবি একাকী একা
কবির যাযাবর জীবনে বাউন্ডুলেপনা
অলস ভাবনাগুলো এলোমেলো হয়ে যায়
রুক্ষ চুল, ক্লান্ত চোখে উদভ্রান্ত একজন
কবিতার খোজে মেঘের ভেলায় হারিয়ে যায় কবির মন
কবি আজ দিশেহারা
কবির সামনে কালো কাফন
হঠ্যাত দপ করে জ্বলে ্ওঠে নিঃসঙ্গ লাইটার
প্রেয়সীর মতো জড়িয়ে ধরে সিগারেটের ধোঁয়া
পেন্সিল ছুড়ে কবি সিগারেট ধরে
আর হারানো কবিতার দুঃখ নেই
কবি আজ নেশায় চূড়
শেষপ্রহরে লাল ব্লাউজ এসে দিয়ে যায়
কৃষ্ণচূড়ার ছোঁয়া
কবি আজ অন্য মানুষ
অবশেষে
কাব্যের জগতে জন্ম নিল পরিহয়হীন একটি কবিতা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

