সামনে অনাবিল সুন্দর এক ভবিষ্যত
অনিশ্চয়তার বাতাসে দোদুল্যমান
বর্তমানগুলো উদাসীন , এলোমেলো ।
প্রেমিকাহীন দিনকাল ......
একা একা কেটে যায় অলস সময়
কষ্টগুলো ভাগাভাগি করে নির্জন অন্ধকার
জ্বলন্ত সিগারেট আর নিশ্চুপ মোবাইল ।
রাতের আকাশের নিশাচর তারাদের মাঝে
হারায় আমার উদাস মন, এলোমেলো দৃষ্টি
নিরবে কেটে যায় প্রেমিকাহীন রজনী ।
অতঃপর
আলো ঝলমলে
একটি সুন্দর দিন
জীবন চলে যায় আমার ভালোবাসাহীন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

