
ইদানীং খুব ভুলো মন হয়েছে আমার। হরহামেশাই ভুলে যাচ্ছি প্রয়োজনীয় অনেক কিছুই।
অনেক কাজের ভিড়ে মোবাইল ফোনটা আজকাল এতই গুরুত্বপূর্ণ যে, এটা ছাড়া জীবন স্থবির হয়ে যায় প্রায়।
অথচ আজকে ভার্সিটি যাওয়ার সময় ফোনটা ভুলে রুমে ফেলে রেখে গিয়েছি। তার জন্যে সারাটা দিন আমার অপূর্ণতায় কি নেই কি, নেই করে কেটেছে। ভার্সিটি থেকে ফিরে এসে দেখি ৯০ টা মিস কল।
কালকে ক্লাস শেষে লেকচার তোলা খাতাটা ক্লাসেই ফেলে রেখে এসেছিলাম মনের ভুলে। আজ ডিপার্টমেন্টে যাওয়ার পর এক আপু আমার খাতাটা ফিরিয়ে দিলেন।
আজকে ক্যান্টিনে লাঞ্চ করতে বসে বই-খাতা সহ অনেককিছুই ভুলে ফেলে রেখে এসেছিলাম। বহুক্ষণ পরে মনে পরে গেলে গিয়ে দেখি সব সেরকমই আছে।
কে যেন একজন দেখা করতে বলেছিলো ভার্সিটিতে। আমি ভুলে বসে আছি। তার সাথে আর দেখা করা হয়নি।
মাঝেমাঝে এতটাই ভুলোমনা হয়ে যাই যে প্রত্যেকদিন নিয়ম করে করা কাজটাও অনেক সময় করতে মনে থাকেনা।
কেন এমন হয় জানিনা। হয়ত স্মৃতি হাতড়ে বেড়ায় ফেলে আসা কর্মব্যস্ত মনের অনুরণন। ভুলে যাওয়া সময়ের আদলে হৃদয়ে স্থান করে নেয় নতুন কোন স্থবিরতা।
ফলস্বরুপ বকা খেতে হয় অনেকের কাছে। জীবন মাঝেমধ্যে থেমে যায় ভুলে যাওয়া মনের অচেনা গলিতে।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



