somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গালিব আফসারৗ
পড়ছি দর্শনশাস্ত্র নিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। লেখালেখির চেষ্টা করি, তা ফল হিসেবে কাব্যগ্রন্থ "ভালোবাসা এবং অন্যান্য অশ্লীলতা" বইমেলা '১৭ তে প্রকাশিত হয়েছে। একা থাকতে ভালোবাসি।

ছোটগল্পঃ অনুভব

২২ শে মে, ২০১৮ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



∥০১∥

আজ বিকালে শহিদ মিনারের রাস্তাটা ধরে টিএসসি অভিমুখে হেটে যাচ্ছিলাম, একটা উৎসবে যোগ দিতে। সাথে ছাত্রদের বিশাল মহড়া, প্রায় শ'দুয়েক ছাত্র একসাথে হাটতেছি। এতগুলো মানুষ একসাথে চললে রাস্তা এমনিতেই কেঁপে ওঠে, তার ওপর জোরগলায় শ্লোগান ধরে এগিয়ে যাচ্ছি। রাস্তা প্রায় বন্ধ, আমাদের মহড়ার এক পাশ দিয়ে একটু খালি ছিলো, সেখান দিয়ে রিক্সা/গাড়ি ধীরেধীরে পার হওয়ার চেষ্টা করতে থাকলো।
আমাদের এই দুশোজনের যে নেতা তিনি বলে দিয়েছেন রাস্তার একপাশ ফাঁকা রেখে চলতে, যাতে গাড়িঘোড়া চলতে পারে।

শ্লোগানে মহড়া এগিয়ে যাচ্ছে, ছেলেপুলে প্রায় পুরো রাস্তা দখল করে হাটতেছে। এমন অবস্থায় পাশ দিয়ে একটা রিক্সা পার হওয়ার চেষ্টা করতেছিলো, রিক্সায় এক রোগী বসা। রিক্সাওয়ালা মামা পাশের ছেলেদের সাইড দিতে বললো, ছেলেরা সাইড দিচ্ছে। এমন অবস্থায় রিক্সার সাথে একটা ছেলের ধাক্কা লেগে গেলো, সামান্যই ব্যপার। রিক্সাওয়ালা মামাও বয়স্ক। ছেলেটা উল্টো ঘুরে রিক্সাওয়ালা মামাকে থাপ্পড় বসিয়ে দিলো, গালাগালি করলো, কেনো মিছিল চলা অবস্থায় রিক্সা এগিয়ে নিলো।
মামা কিছুই বললো না, অসহায় একটা চাহনি দিয়ে রিক্সা পিছিয়ে নিলো। আমি চোখ তুলে ছেলেটাকে দেখলাম, আমার মতোই বয়স!

∥০২∥

আমাদের মহড়া এগিয়ে যাচ্ছে। টিএসসির প্রায় কাছাকাছি চলে এসেছি। সমবেত শ্লোগানে দৃষ্টি উঁচু করে সামনে এগোচ্ছি। হঠাৎ দেখি শ্লোগানরত একটা ছেলে নীচু হয়ে রাস্তার মাঝখান থেকে একটা কলাগাছ টেনে বাইরে ফেলে দিলো। কলাগাছ বললে ভুল হবে, কলাগাছের চারা। রাস্তার মাঝখানে পড়ে ছিলো, গাড়ির চাকার নীচে পরে থেঁতলে গেছে। এ অবস্থায় গাছটা রাস্তার মাঝে থাকলে অনেক বিপদ ঘটার আশঙ্কা ছিলো। এক্সিডেন্ট হতে পারতো, চাকার নীচে পড়ে গাড়ি পিছলে যেতে পারতো।

আমাদের এতোগুলো ছেলের মাঝে ঐ একটা ছেলেই রাস্তার মাঝখান থেকে তুচ্ছ একটা কলাগাছ দুইহাতে টেনে টেনে রাস্তার বাইরে ফেলে দিয়ে আমাদের নিরাপদ করলো। জঙল সাফ করে রাস্তাটাও পরিষ্কার করলো।
আমি চোখ তুলে ভালো করে ছেলেটাকে দেখে নিলাম, আমার মতোই বয়স!

মিছিল টিএসসির গেট দিয়ে ভেতরে ঢুকতেছে। মাথার ভেতর আমার ভাবনা ঘুরপাক খাচ্ছে, ওরা দুটো ছেলে, আমার মতোই বয়স। দুজন দুটো বিপরীত কাজ করলো, আমি নির্বিকার চেয়ে দেখলাম। ওরা তো আমারই সমবয়সী, অথচ দুজনের মাঝে কত পার্থক্য।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৮ রাত ৮:৪২
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×