আজ আমি আমার নিজের কয়েকটি লেখা পোস্ট করা নিয়ে খুবই দ্বিধাগ্রস্থ ছিলাম। অবশেষে সিদ্ধান্ত নিলাম আমার নয়,প্রখাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের একটি ছড়া পোস্ট দিব। আমি এমন কেউ নই যে আমার লেখা ছাড়া এই ব্লগ পানসে হয়ে যাবে। এ মহৎ কম্ম উদ্ধারের জন্য অনেকেই আছেন। অত:পর আমার সিদ্ধান্তের ফলাফল- সুকুমার রায়ের লেখা নিম্নের কবিতাখানি------
সব লিখেছে এই কেতাবে দুনিয়ার সব খবর যত,
সরকারী সব আফিসখানার কোন সাহেবের কদর কত।
কেমন ক’রে চাটনি বানায়,কেমন ক’রে পোলাও করে,
হরেক রকমমুষ্টিযোগের বিধান লিখছে ফলাও ক’রে।
সাবান কালি দাঁতের মাজন বানাবার সব কায়দাকেতা,
পূজা পার্বণ তিথির হিসাব শ্রাদ্ধবিধি লিখছে হেথা।
সব লিখছে, কেবল দেখ পাচ্ছিনেকো লেখা কোথায়-
পাগলা ষাঁড়ে করলে তাড়া কেমন ক’রে ঠেকাব তায়!
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



