বৃষ্টি এলে...
১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উদাস সময় থমকে দাঁড়ায়
নদীর পাড়ে এসে,
ঠোঁট ছুঁয়ে যায় বকুল বাতাস
ইচ্ছে ডানায় ভেসে,
হৃদয় জুড়ে ঘনঘটা
কালো মেঘের খেলা,
বৃষ্টি এলে ভিজবো, শুধু ভিজবো সারা বেলা...
উড়িয়ে দিলাম শুকনো পাতা
সবুজ মাঠের বুকে,
আকাশ যখন মেঘের ভারে
পড়বে নিচে ঝুঁকে,
চোখের তারায় ভাসিয়ে দিয়ে
মন খারাপের ভেলা,
বৃষ্টি এলে ভিজবো, শুধু ভিজবো সারা বেলা...
কৃষ্ণচূড়ার ডালে ডালে
দোয়েল পাখি ঘুরে,
হারিয়ে যাওয়া সময় নিয়ে
বাঁধছে অচিন সুরে,
ঝোড়ো হাওয়ার হুমকি এলে
করবো অবহেলা,
বৃষ্টি এলে ভিজবো, শুধু ভিজবো সারা বেলা...
তোমার কাছে চাওয়ার ছিল
যা কিছু, আজ ভুলে
ছড়িয়ে থাকা অভিমানের
টুকরো গুলো তুলে
মনের মাঠে বসিয়ে নেবো
রঙ বেরঙের মেলা,
বৃষ্টি এলে ভিজবো, শুধু ভিজবো সারা বেলা...
তাদের জন্য... যারা বৃষ্টিতে ভিজতে চেয়েছিল...ছবিসূত্রঃ ইন্টারনেট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুন