একটু একটু...
১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটু একটু অমৃত আর
অনেকখানি বিষ;
একটুখানি গাছের ছায়া,
হলুদ পাখির শিস।
একটু অবাক চোখের চাওয়া,
ঠোঁটভরা বিষাদ;
একটা সাগর ভরলো তবু
সামনে অতল খাদ!
একটু একটু আলোর সাথে
অনেক অন্ধকার;
পুরোনো সব সুরের স্মৃতি
স্বপ্নেই বারবার।
আয়না ভাঙা টুকরোগুলোয়
অনেক প্রতিচ্ছবি,
জ্যোৎস্নাভেজা পাঁকের ভেতর
তলিয়ে গেছে সবই।
একটু একটু পূণ্য আর
অনেকখানি পাপ,
জীয়ন কাঠি মরণ কাঠির
অলীক প্রেমালাপ!
রাজকন্যার ঘুম ভাঙে না
দিঘীর জলে ঢেউ;
প্রাণভোমরার কৌটো হাতে
কোত্থাও নেই কেউ।
দিনের শেষে খাতার পাতা
খরায় ফাটা মাঠ;
চোখের তারায় অনন্তকাল
পুড়তে থাকে কাঠ।
একটু একটু অমৃত আর
অনেকখানি বিষ,
দুটোই মিশে বুকের নদী
বইছে অহর্নিশ।।
ছবিসূত্রঃ ইন্টারনেট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন