একটা নতুন দিন...
০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জানলা দিয়ে সকাল বেলার
একফালি রোদ্দুর,
চোখের পাতায় লাফ মারলেই
ঘুম ভেঙে চুরচুর...
ছড়িয়ে পড়ে শোধ করে দেয়
অন্ধকারের ঋণ,
চোখ খুললেই হাতের মুঠোয়
একটা নতুন দিন...
পর্দা তুলে আলোর আকাশ,
নীল ঝর্ণায় স্নান,
বারান্দাতে চড়ুই পাখির
কিচিরমিচির গান,
মন খারাপের দাগগুলো সব
যাচ্ছে হয়ে ক্ষীণ,
গরম চায়ের চুমুক আনে
একটা নতুন দিন...
হাত বাড়ালে দুষ্টু বাতাস
খেলছে ধরাধরি,
অবাক হয়ে দাঁড়িয়ে দেখে
মেঘেরই প্রহরী।
প্রজাপতি মেললে পাখা
সবটুকু রঙ্গীন,
উঠলো হেসে খিলখিলিয়ে
একটা নতুন দিন...
প্রিয় বন্ধুদের জানাই বর্ষশুরুর শুভকামনা...
নতুন বছরের প্রতিটা দিন হেসে উঠুক খিলখিলিয়ে...
শুভ হোক সবকিছুর...
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১২ সকাল ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন