এক বড়ভাইয়ের আমন্ত্রনে মাস তিনেক আগে জন্ম নেয়া একটা অনলাইন পত্রিকায় গিয়েছিলাম। সেখানে এক এডিটরের সাথে সাক্ষাৎ হলো।
পরিচয় শেষ তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, কি করেন?
আমি বললাম, এইতো পড়ালেখা শেষ পর্যায়ে আর একটা পত্রিকায় সাব-এডিটর হিসাবে কাজ করছি।
তিনি বললেন, বেশ ভালো, তা কতদিন ধরে কাজ করছেন?
আমি বললাম, এইতো ভাইয়া প্রায় ২ বছর।
দেখে মনে হলো না যে তিনি আমার চেয়ে বেশি দিন কাজ করেছেন। কিন্তু বোঝালেন অনেক অভিজ্ঞ। যাইহোক চলে আসার তাড়া দেয়ারসময় তার শেষ কথায় আমি অবাক হলাম।
তিনি বললেন, বাইরের অবস্থা ভালো না। ভয় পাচ্ছেন? বাসায় চলে যাবেন? শোনেন, মরনের ভয় পেলে এ পেশায় থাকতে পারবেন না। কিছু করতে পারবেন না। কত গোলাগুলির মধ্যে নিউজ কাভার করেছি...সাঁতরিয়ে নদী পার হয়েছি...গাড়ি না পেয়ে মাইলের পর মাইল হেঁটে এসেছি। মনে রাখবেন জীবনের চেয়ে এ পেশার মূল্য অনেক বেশি।
আলোচিত ব্লগ
এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড
খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

আমাদের হ্যালোইন উদযাপন

আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।